আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জনমত জরিপে এগিয়ে বাইডেন, তবু স্বস্তি নেই ডেমোক্রেটিক শিবিরে

জনমত জরিপে এগিয়ে বাইডেন, তবু স্বস্তি নেই ডেমোক্রেটিক শিবিরে

ছবি: এলএবাংলাটাইমস

কয়েকদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের লড়াই রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এর মধ্যে। দুই শিবিরই জোরেশোরে প্রচারণা শুরু করেছে নিজেদের দলের প্রার্থীকে হোয়াইট হাউজে পৌঁছে দিতে। 

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে জনসমর্থনে এগিয়ে আছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মোকাবেলার প্রশ্নে ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে জো বাইডেনের উপরই আস্থা রাখছেন বেশিরভাগ মার্কিনী। 

এর আগে জরিপে দেখা গেছে, জো বাইডেনের উপর আস্থা রেখেছে ৫০ শতাংশের বেশি জনগণ। আর ট্রাম্পের প্রতি আস্থা রয়েছে ৩০ শতাংশের মতো বাসিন্দার। এছাড়াও প্রায় ২০ শতাংশ বাসিন্দা এখনো ঠিক করেনি প্রেসিডেন্ট হিসেবে তারা কাকে বেছে নিতে চান। 

জনমত জরিপ অনুযায়ী, জো বাইডেনের উপর সবচেয়ে বেশি আস্থা রাখছেন প্রবীণ নাগরিক ও শহরতলীর মানুষেরা। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প নবীনদের আস্থা পেলেও কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোয় ট্রাম্পের জনসমর্থন কমে গেছে। সবচেয়ে বেশি আশংকার বিষয় হচ্ছে, রিপাবলিকান শাসিত বেশকিছু রাজ্যেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জনপ্রিয়তা হারাচ্ছেন। 

তবে, জরিপে এগিয়ে থাকলেও খুব বেশি স্বস্তিতে নেই ডেমোক্রেটিক শিবির। জো বাইডেনকে জিততে হলে বেশকিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চলে ট্রাম্পের সাথে তুমুল লড়াই করতে হবে। এছাড়াও ২০১৬ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথাও মনে রেখেছেন ডেমোক্র্যাটরা। 

২০১৬ সালের নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন প্রায় সব জরিপেই ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে ছিলেন। এরপরেও শেষ পর্যন্ত নির্বাচনে বড় জয় লাভ করে ডোনাল্ড ট্রাম্প। ফলে সবকিছু মিলিয়ে ডেমোক্রেটিক শিবিরে নির্বাচনের আগে স্বস্তি ফিরবে না- এটি বলাই যায়।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত