আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দ্বিতীয় নাগরিক প্রণোদনার আলোচনা পণ্ড আবারো

দ্বিতীয় নাগরিক প্রণোদনার আলোচনা পণ্ড আবারো

ছবি: এলএবাংলাটাইমস

এবারও দ্বিতীয় নাগরিক প্রণোদনার আলোচনা পণ্ড হলো। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণোদনা প্রস্তাবনা খারিজ করে দিয়েছেন। ফলে নির্বাচনের আগে আদৌ দ্বিতীয় নাগরিক প্রণোদনা পাওয়া যাবে কি না, সেই বিষয়ে দেখা দিলো নতুন শঙ্কা। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দ্বিপক্ষীয় এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনা খারিজ করেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।

রিপাবলিকানরা বরাবরের মতোই প্রণোদনার জন্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করে আসছে কংগ্রেসে। তবে ডেমোক্রেটিকরা দাবি করছেন ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার। ফলে এই নিয়ে মতানৈক্যের কারণে বারবার পণ্ড হচ্ছে আলোচনা। 

পেলোসি জানান, ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ অর্থ প্রস্তাব করছে, এটি এই করোনাকালীন সংকট মেটাতে মোটেও ফলপ্রসু হবে না। ফলে এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করা হবে না। কর্মহীন অসহায় মার্কিনীদের কথা ট্রাম্প চিন্তা করছেনা বলেই বারবার আলোচনা পণ্ড হচ্ছে। 

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তোড়জোড় বিষয়ে ন্যান্সি বলেন, 'এটা অনেকটা এক ধাপ এগিয়ে দুই ধাপ পিছিয়ে যাওয়ার মতো ব্যাপার'।

তবে খুব শীঘ্রই আলোচনা আবার শুরু হবে বলে জানান ন্যান্সি পেলোসি। ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের সাথে এই বিষয়ে আবার আলোচনা শুরু হবে বলে ঘোষণা দেন তিনি। 

এদিকে ট্রাম্পের এই গড়িমসির ব্যাপারে তীব্র সমালোচনা করছেন ডেমোক্রেটিক সিনেটররা। তারা বলছেন, ট্রাম্প মার্কিনীদের প্রণোদনা প্রাপ্যতার অধিকার নিয়ে রাজনীতি করার চেষ্টায় আছেন। নির্বাচনের আগ মুহুর্তে ট্রাম্প চ্যাকে নিজের সই করা নাম বাসিন্দাদের দেখাতেই এমন গড়িমসি করছেন বলে মন্তব্য করছেন তারা।  



এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত