আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শিকাগো খুঁজছে হ্যামিলনের বাঁশিওয়ালা!

শিকাগো খুঁজছে হ্যামিলনের বাঁশিওয়ালা!

ছবি: এলএবাংলাটাইমস

অনন্য রেকর্ড গড়েছে শিকাগো! তবে এমন রেকর্ড নিজেদের দখলে নিতে সচরাচর চাইবে না কেউই। টানা ষষ্ঠবারের মতো 'সর্বাধিক সংখ্যক ইঁদুর' এর শহর হিসেবে আখ্যা পেলো শিকাগো। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের সবগুলো শহরের থেকে সবচেয়ে বেশি ইঁদুরের উপদ্রব শিকাগোতে।


আটলান্টা ভিত্তিক পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান অরকিন সম্প্রতি যুক্তরাষ্ট্রে কোন শহরে ইঁদুরের উপদ্রব কেমন, সে সম্পর্কে একটি তালিকা প্রকাশ করেছে। প্রতিবছরই এই তালিকা প্রকাশ করে সংস্থাটি।

 

সংস্থাটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ইঁদুর রয়েছে শিকাগোতে। এরপরই তালিকায় দ্বিতীয় নম্বরে আছে লস এঞ্জেলেস, তৃতীয় অবস্থানে আছে নিউইয়র্ক।


অরকিনের ইনটোমোলজিস্ট বেন হোটেল জানায়, ইঁদুর সাধারণত খাদ্য ও বাসস্থান পেলে এদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। শিকাগোতে ইঁদুরের জন্য দুটিই পর্যাপ্ত রয়েছে। ফলে এদের সংখ্যা দিনকে দিন বাড়ছে।


শিকাগো কর্তৃপক্ষ ২০১৬ সাল থেকেই ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ইঁদুর দমনে বিশেষ বাহিনীও গঠন করেছিলো শিকাগো। তাছাড়া ইঁদুরের উপদ্রব ঠেকাতে বিড়াল পুষতেও শুরু করেছে প্রচুর বাসিন্দা৷


কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না, কমছে না ইঁদুরের সংখ্যা। এখন শুধু রূপকথার হ্যামিলনের বাঁশিওয়ালাই পারবে শিকাগোকে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচাতে- এমনটাও বলছেন অনেকে।


যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি 'ইঁদুরে' শহরগুলো হলো - শিকাগো, লস এঞ্জেলেস, নিউইয়র্ক, ওয়াশিংটন, ডিসি, স্যান ফ্রান্সিসকো, ডেট্রোয়েট, বাল্টিমোর ইত্যাদি।


অরকিনের বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের কারণে ইঁদুরের সংখ্যা বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান, রিসোর্ট ইত্যাদি দীর্ঘদিন বন্ধ থাকায় ইঁদুর নিরাপদ বসতি গড়ে তুলেছে। আসন্ন শীতে উষ্ণ স্থানের খোঁজে ইঁদুর আরো বাড়বে বলেও জানান তারা।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত