আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ট্রাম্পের মনোনয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ

ট্রাম্পের মনোনয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ

ছবি: এলএবাংলাটাইমস

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে এমি কোনি ব্যারেটকে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হাজার হাজার বাসিন্দা।

 


রবিবার (১৮ অক্টোবর) ওয়াশিংটনে সুপ্রিম কোর্টের সামনে হাজার হাজার বাসিন্দা ও বিভিন্ন গ্রুপের এক্টিভিস্টরা জড়ো হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

 


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়াত সুপ্রিম কোর্ট বিচারপতি ও নারী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রুথ গিন্সবার্গের স্থলাভিষিক্ত হিসেবে রক্ষণশীল ঘরানার এমি কোনে ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এমি কোনি ব্যারেটকে নিযুক্ত করার জন্য রীতিমত চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এমি কোনি ব্যারেটকে নির্বাচনের আগে নিয়োগ দিলে নির্বাচনের সমীকরণ রিপাবলিকানদের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 


এছাড়াও যুক্তরাষ্ট্রের আইনে সুপ্রিম কোর্টের আজীবন মেয়াদি বিচারপতিরা বিরাট ভূমিকা রাখে। ফলে রিপাবলিকান ঘরানার বিচারপতি বসাতে পারলে পরবর্তীতে নিজেদের মতো আইন পাশ করিয়ে নিতে রিপাবলিকানরা সুবিধা পেতে পারে, এই চিন্তা করে ট্রাম্প তড়িঘড়ি এমি কোনি ব্যারেটকে নিযুক্ত করতে চাইছেন।

 


এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ চূড়ান্ত করতে আগামী ২২ অক্টোবর সিনেটে ভোটাভুটি হবে। এই তারিখ নির্ধারণের পরই ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার বাসিন্দারা।

 


মূলত বিচারপতি এমি কোনি ব্যারেট রক্ষণশীল ও ধর্মীয় ঘরানার রিপাবলিকান। গর্ভপাত ও সমকামী বিষয়ে বরাবরই রক্ষণাত্মক মনোভাব পোষণ করেন ব্যারেট। তাছাড়া এর আগে ট্রাম্পের বিতর্কিত অস্ত্র আইন নীতির পক্ষে রায় দিয়েছিলেন তিনি।

 


ফলে মূলত ডেমোক্রেটিক ও গর্ভপাত, সমলিঙ্গ বিবাহ অধিকার গ্রুপগুলো এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে চাইছে না। ডেমোক্রেটিকদের ধারণা, এমি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টে বসে ওবামাকেয়ারের বিরুদ্ধে রায় দিতে পারেন। ফলে নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে উত্তপ্ত হয়েছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবির।

 

 

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত