আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ

মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ

কাচের চেয়েও স্বচ্ছ ক্রিস্টাল। কিন্তু কাচ নয়। কাচের চেয়ে ক্রিস্টালের দাম অনেকগুণ বেশি। ক্রিস্টালের এই সৌন্দর্য আমাদের অভিভূত করে।
মূল্যবান সেই ক্রিস্টাল আর সাথে স্বচ্ছ কাচ ও স্টিল দিয়ে বানানো হয়েছে একটি মসজিদ। স্বচ্ছতার কারণেই মসজিদটির নাম দেয়া হয়েছে ক্রিস্টাল মসজিদ। মালয়েশিয়ার তেরেনগানু এলাকার ‘পোলা ও ওয়ান ম্যান’ দ্বীপে দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অপূর্ব এই নিদর্শন।
প্রাকৃতিক শোভা ও মননশীল নির্মাণশৈলীর অভূতপূর্ব সমন্বয়ে তৈরি এই মসজিদটি শুধু মালয়েশিয়ায় নয়, পুরো বিশ্বের কাছে অতি আশ্চর্য ও মনোমুগ্ধকর একটি স্থাপনা। উদ্বোধনের মাত্র ছয় দিনের মধ্যে সাত লাখ মানুষ পরিদর্শন করে মসজিদটি।
কেন করবে না? সূর্যের আলোয় মসজিদটির একরূপ আর রাতের আঁধারে আরেকরূপ পর্যটকদের বিমোহিত করে।
মসজিদটির কিছু অংশ সমুদ্রে আর কিছু অংশ স্থলে হওয়ায় আশপাশে এক নান্দনিক নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এর স্বচ্ছ কাচের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করা যায় আশপাশের দৃশ্য। রাতে আলোর ঝলকানি চোখ ধাঁধিয়ে দেয়।
মসজিদের ভেতরে রয়েছে তারবিহীন উচ্চক্ষমতাসম্পন্ন ব্রডব্যান্ড সংযোগ। ফলে মুহূর্তে ইমাম সাহেবের ওয়াজ ও খুতবা ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
মসজিদটি নির্মাণে সমন্বয় করা হয়েছে ইসলামি স্থাপত্য এবং মালয় ও চীনের শিল্প রীতি অনুসারে। এর দরজা ও জানালায় কাঠের নকশা যোগ করেছে নতুন মাত্রার।
দীর্ঘ সমুদ্র সৈকত ও শ্বেত বালুর জন্য প্রসিদ্ধ ‘তেরেনগানু’ ফেডারেল মালয়েশিয়ার একটি সাংবিধানিক অঙ্গরাজ্য। সুলতান তেরেনগানু মিজান জায়নুল আবেদিনের নির্দেশে তৈরি করা হয় মসজিদটি। ২০০৬ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় দুই বছরের মাথায় অর্থাৎ ২০০৮ সালে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি মসজিদটি উদ্বোধন করেন। মসজিদটিতে দেড় হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারে। দেশ-বিদেশের পর্যটকদের জন্য ক্রিস্টাল মসজিদ একটি বাড়তি আকর্ষণ। আর মুসলমানদের জন্য এটি গর্বের বিষয়।
মসজিদটির পাশেই ‘ইসলামিক সিভিলাইজেশন পার্ক’। মুসলিম সভ্যতার বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে এই পার্কে।


শেয়ার করুন

পাঠকের মতামত