আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লাইলাতুল ক্বদর - যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

লাইলাতুল ক্বদর - যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

লাইলাতুল ক্বদর আরবি শব্দ।  লাইলাতুল শব্দের অর্থ হলো রাত আর ক্বদর শব্দের অর্থ হলো মহিমা, সর্বোত্তম ইত্যাদি।  সুতরাং লাইলাতুল ক্বদর শব্দের অর্থ হলো মহিমান্বিত রাত, শ্রেষ্ঠ রাত।

লাইলাতুল ক্বদরের গুরুত্ব বা মাহাত্ম্য হলো এটি রমজান মাসের এমন
একটি রাত যেটি বছরের অন্যান্য রাতের চেয়ে অনেক অনেক উত্তম রাত এবং এটাই সেই রাত, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছিল।

কোরআনে উল্লেখ আছে, ‘আমি এই কোরআনকে নাযিল করেছি শবে ক্বদরের রাতে।  শবে ক্বদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম।’
(আল-কদর, আয়াত ১-৩)

এ রাত সম্পর্কে আরো বলা হয়েছে যে, এই রাতে করা কোনো নেক আমল অন্য হাজার মাসের চেয়ে উত্তম।  এই হাজার মাসকে যদি ১২ দিয়ে ভাগ করা হয় তাহলে হিসাব দাঁড়ায় ৮৩ বছরের চেয়েও কিছু বেশি এবং এটা মানুষের গড় আয়ুর চেয়ে অনেক বেশি।  অর্থাৎ শুধু এই একরাতে ইবাদত করা হলে তার মর্যাদা সারাজীবন ইবাদত করার  চেয়ে আরো অনেক বেশি। 

এটা এমন এক রাত যেখানে সূর্যোদয়ের আগ পর্যন্ত আল্লাহর বিশেষ রহমত এবং শান্তি বর্ষিত হতে থাকে।  পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ‘আমি এ কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাতে, এই রাত হলো সেই ভাগ্য রাত; যাতে প্রত্যেক  গুরুত্বপূর্ণ বিষয় স্থিরিকৃত হয়’।
(আদ-দুখান, আয়াত ৩-৪)

মহান আল্লাহ বলেন, ‘আমি কোরআনকে বুঝার জন্য সহজ
করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল
আছে কি?’ (আল-ক্বামার, আয়াত ৪০)

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘লাইলাতুল ক্বদরের রাতে যে ব্যক্তি ঈমানের সাথে পুরস্কারের আশায় ইবাদাত করে আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন’।  (সহীহ আল-বুখারী, হাদিস ২০১৪)

সুতরাং এটা হলো দয়া ও মহিমার রাত।

লাইলাতুল ক্বদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে চল্লিশটিরও বেশি মতামত পাওয়া যায়।  কেউ বলেন রমাদ্বানের প্রথম রাত, কেউ বলেন সপ্তম রাত, আবার কেউ বলেন রমাদ্বানের ঊনিশতম রাত।কিন্তু এ ব্যাপারে সবচেয় সঠিক মত হলো রমাদ্বানের শেষ দশদিনের কোনো এক বিজোড় রাত্রিতে।

এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে, ‘রমজান মাসের শেষ দশদিনের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল ক্বদর তালাশ করো। ’ (সহীহ আল-বুখারী, হাদিস ২০১৭)

অপর হাদিসে বলা হয়েছে যে, উবাই বিন কা’ব হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, ‘লাইলাতুল ক্বদর সম্ভবত রমাদ্বানের ২৭তম রাতে।  কারণ ওই রাতে মহানবী (সা.) আমাদের নামাজে দাঁড়াতে বলতেন।  (সহীহ মুসলিম, হাদিস ২৩৬৪)

বলা হয়েছে যে, ‘লাইলাতুল ক্বদর রমাদ্বান মাসের ২১, ২৩, ২৫, ২৭ এবং রমযানের শেষ রাতে খোঁজ করো।’  (সুনান আত-তিরমিযী, হাদিস ৭৯৪)
অপর হাদিসে আছে, ‘রমাদ্বানের শেষ দশ রাতে লাইলাতুল ক্বদর খোঁজ করো। তবে যদি অপরাগ হও তাহলে শেষ রাতে খোঁজ করো।  (সহীহ মুসলিম, হাদিস ২৬২১)

আরো বলা হয়েছে যে, ‘লাইলাতুল ক্বদর রমজানের শেষ সাতদিনের ভেতর রয়েছে।’  (সহীহ আল-বুখারী, হাদিস ২০১৫)
সুতরাং এসব আলোচনা হতে আমরা জানতে পারলাম যে, লাইলাতুল ক্বদর রমজানের শেষ দশদিনের কোনো এক রাতে।

এ কারণে অধিকাংশ আলিমগণ বলেন যে, লাইলাতুল ক্বদরের নির্দিষ্ট তারিখ কেউ জানে না, তবে এটা রমজান মাসের শেষ দশদিনের কোনো এক বিজোড় রাতে এবং সম্ভবত ২৭ রমজানের রাতে কিন্তু নির্দিষ্ট তারিখ বাতলে দিতে পারেনি।

মুয়াবিয়া (রা.)‎ থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, লাইলাতুল ক্বদর হচ্ছে সাতাশের রাত।  আব্দুল্লাহ ইবন আব্বাস (রা.) বলেন, এক ব্যক্তি নবী মুহাম্মাদের (সা.) কাছে এসে জিজ্ঞাসা করেন হে নবী, আমি খুব বৃদ্ধ ও অসুস্থ লোক, আমার দ্বারা দাঁড়িয়ে থাকা খুব কঠিন, অতএব আমাকে এমন এক রাতের কথা বলুন, যেন সে রাতে খোদা আমাকে লাইলাতুল ক্বদর দান করেন।  তিনি বললেন, তোমার উচিত সাতাশ আকড়ে ধরা।
 
নামাজ

রাসুল পাক (স.) বলেন, ‘ক্বদরের রাতে যে কেউ চার রাকাত নামাজ এভাবে আদায় করবে যে, প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা ক্বদর একবার ও সুরা এখলাস সাতাশবার পড়বে, সে যেন মায়ের পেট হতে নিষ্পাপ হয়ে ভূমিষ্ট হলো।  বেহেশতে তার জন্য অসংখ্য বালাখানা তৈরি হবে।

অন্য হাদিসে আছে, ওই রাতে যে কেউ দুই রাকাত নামাজ এভাবে পড়বে যে, প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা ক্বদর একবার ও সুরা ইখলাস তিনবার পড়বে, আল্লাহ তা’আলা শবে ক্বদরের পূর্ণ সওয়াব তাকে দান করবেন। 

আর এক হাদিসে আছে যে, কেউ ক্বদরের রাতে এভাবে চার রাকাত নামাজ আদায় করবে যে, প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা ক্বদর তিনবার ও সুরা ইখলাস পঞ্চাশবার পড়বে সালাম ফিরিয়ে সেজদায় পড়ে ‘সোবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ একবার বলবে।  আল্লাহ তার দোয়া কবুল করবেন, সমুদয় গোনাহ মাফ করবেন ও অগণিত নিয়ামত তাকে দান করবেন।  ( ত্রুটি মার্জনীয়)


শেয়ার করুন

পাঠকের মতামত