আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তিউনিসিয়ার জালে বেলজিয়ামের গোল উৎসব

তিউনিসিয়ার জালে বেলজিয়ামের গোল উৎসব

দুই ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে সোনালি প্রজন্মের বেলজিয়ামের সামনে উড়ে গেল তিউনিসিয়া। একজন ম্যানচেস্টার ইউনাইটেডের রোমেলু লুকাকু। দুই ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে ধরে ফেললেন। এ ম্যাচে দুই গোল করেছেন চেলসির ইডেন হ্যজার্ডও। আর শনিবার 'জি' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোল একরকম নিশ্চিত করেছে বেলজিয়ানরা। পঞ্চম গোলটিও করেছেন বলতে গেলে এক ইংলিশ লিগের খেলোয়াড়। চেলসি থেকে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডে ধারে খেলেন মিচি বাতশুয়াই। হ্যাজার্ডের বদলি হিসেবে নেমে শেষটায় তিনিও লক্ষ্যভেদ করেছেন। মুহূর্ত পরে অবশ্য সান্তনার একটি গোল শোধ করেছিল তিউনিসিয়া। তারপরও বেলজিয়ামের ৫-২ গোলের জয়ে তিউনিসিয়া দুই ম্যাচে হেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে প্রায় বিদায় নিল। যদিও খাতাকলমে এখনো তাদের সুযোগ আছে। ফুটবলপ্রেমীরা দেখলেন গোল উৎসবের ম্যাচ।

এদিনের তিন ম্যাচের প্রথমটিতে স্পার্তায় শুরু থেকেই আক্রমণে জমজমাট। কিন্তু দেয়ালে পিঠ ঢেকে যাওয়া তিউনিসিয়া অতি আক্রমণে ডিফেন্সটাকেই বুঝি ভুলে গেল। ৬ মিনিটে পেনাল্টি থেকে ইডেন হ্যাজার্ড গোল করে লিড এনেছেন। ১৬ মিনিটে লুকাকু ব্যবধান করেছেন ২-০। কিন্তু এর দুই মিনিট পরই তিউনিসিয়া এক গোল শোধ করে উত্তেজনা বাড়িয়ে দেন। দিলান ব্রনের গোলে ব্যবধান ২-১ করে ফেলে তারা। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ৩-১ এ পিছিয়ে থেকে হারের মুখে দাঁড়িয়ে ছিল আফ্রিকানরা।

প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দুরন্ত বেলজিয়াম। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তারা ৩ নম্বরে। ২১ নম্বরে থাকা আফ্রিকান তিউনিসিয়া ২-১ গোলে ইংল্যান্ডের কাছে হেরেছে প্রথম ম্যাচে, দারুণ লড়ার পর। বিপদে তিউনিসিয়া। তাই আক্রমণের জবাবে আক্রমণই বেছে নেয় তিউনিসিয়া। শুরু থেকেই ম্যাচের উত্তেজনায় মাঠে কান পাতা দায়।

শুরুতেই অবশ্য একটা ভুল করে ফেলে তিউনিসিয়া। আগুয়ান ইডেন হ্যাজার্ড পেনাল্টি বক্সে ফাউলের শিকার। তিউনিসিয়া ভিএআরের সহায়তা নিলেও কাজ হয়নি। ঠাণ্ডা মাথায় এই বিশ্বকাপে নিজের প্রথম গোলটি স্পট কিক থেকে করে ফেলেন ইডেন হ্যাজার্ড। উৎসবে মাতে বেলজিয়াম।

তাদের এই উৎসবের মাত্রা ১০ মিনিট পরই দ্বিগুণ করে ফেলেন আগের ম্যাচে দুই গোল করা রোমেলু লুকাকু। নাম্বার নাইন খুবই ঠাণ্ডা মাথার পরিচয় দিয়েছেন। ড্রিয়েস মার্টেনস বল নিয়ে ঢুকে পড়েন। সেটিকে তুলে দেন তিউনিসিয়ার বক্সে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লুকাকু সেই বলকে জালে জড়িয়েছেন ফারুক বিন মুস্তাফাকে হার মানিয়ে।

আক্রমণ এবং পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচ শুরু থেকেই। ২-০ গোলে পিছিয়ে পড়া তিউনিসিয়ার মাঝমাঠের প্রাণ ওয়াহাব খাজরি শুরু থেকেই বেলজিয়ামের অর্ধে হামলার ব্যবস্থা করে দিচ্ছিলেন। বারবার তিনি বিপজ্জনক। এবার খাজরি ফ্রি-কিক থেকে বেলজিয়ামে বক্সে বল তোলেন। দিলান ব্রন লাফিয়ে উঠে হেডে দুর্ধর্ষ গোলকিপার থিবাত কুর্তোইসকে ব্যর্থ বানিয়ে জালে জড়ান বল। ব্রনের এটা প্রথম আন্তর্জাতিক গোল এবং সেটি করার জন্য কি সময়টাই না বেছে নিলেন!

কিন্তু আক্রমণে আক্রমণে তিউনিসিয়াকে কোণঠাসা করতে থাকে বেলজিয়াম। লুকাকু প্রথমার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে দেখার মতো গোল করেছেন। থমাস মেনিয়ের বক্সের মধ্যে বাড়িয়েছেন বলটা। লুকাকু গোলরক্ষককে পজিশন হারানোর সুযোগ দিয়ে তার উপর দিয়ে বলটাকে সুন্দর করে তুলে দিয়ে জড়িয়েছেন জালে। অসাধারণ এক প্রথমার্ধ শেষ করল বেলজিয়াম। নক আউট পর্বে এক পা দিয়েই রাখল।

সেই পা আরো সামনে বাড়লো হ্যাজার্ড বিরতির ৬ মিনিট পর মানে ম্যাচের ৫১ মিনিটে ম্যাচে ও এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললে। ২৭ মিনিটে বেলজিয়ান নাম্বার টেন আবার ঠাণ্ডা মাথার পরিচয় দিলেন। কেভিন ডি ব্রুইন দুরন্ত এক বল বাড়ান বক্সে। তিউনিসিয়ার ডিফেন্স ক্লিয়ার করে বুকে বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষক মুস্তাফাকে সামনে টেনে এনে বলটাকে জালে জড়িয়েছেন। ব্যবধান ৪-১ করেছেন হ্যাজার্ড।

হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পুরো সময়টা অবশ্য খেলার সময় পাননি সোনালি প্রজন্মের বেলজিয়ামের লুকাকু ও হ্যাজার্ড। ৬৪ মিনিটে কোচ লুকাকুকে তুলে নিয়ে তারই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব সতীর্থ মারুয়ানে ফেলাইনিকে নামিয়েছেন। এর চার মিনিট পর হ্যাজার্ডকে উঠে যেতে হয়। তার জায়গায় বরুশিয়া ডর্টমুন্ডে ধারে খেলা মিচি বাতশুয়াই খেলতে নামেন।

তারপরও অবশ্য বেলজিয়ানদের আক্রমণের ধার বেড়েছে বই কমেনি। তিউনিসিয়ার ডিফেন্স যেখানে হেরে গেছে সেখানে রুখে দাঁড়িয়েছেন গোলরক্ষক মুস্তাফা। দারুণ সেভ করেছেন কয়েকটি। এর মধ্যে অন্তত একাধিককে নিশ্চিত গোল বাঁচানোই বলা যায়। প্রচণ্ড গতিতে আক্রমণে উঠে গিয়ে বারবার মুস্তাফার কাছে গিয়ে ঠেকে গেছে বেলজিয়াম।

বদলি বাতশুয়াই হয়ে উঠেছিলেন বিপজ্জনক। তার চেষ্টা শেষ পর্যন্ত ৯০ মিনিটে সাফল্যের মুখ দেখে। বেলজিয়ামের পঞ্চম গোলটি করেন তিনি। কিন্তু ভুলে গেলে চলবে না তিউনিসিয়ার প্রাণ অ্যাটাকিং মিডফিল্ডার খাজরির কথা। ভাগ্যদেব ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে খাজরিকে পাইয়ে দিয়েছেন তার প্রথম বিশ্বকাপ গোল।

এই জয়ে শেষ ষোল নিশ্চিত করা বেলজিয়ামের ২ ম্যাচে শতভাগ সাফল্যে পয়েন্ট ৬। তিউনিসিয়ার বিদায়ের পথে। পানামার বিপক্ষে তাদের ম্যাচ আছে। রোববার এই গ্রুপ থেকে পানামাকে হারালে নক আউট পর্বে বেলজিয়ামের সঙ্গী হবে ১৯৬৬ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বেলজিয়াম ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটি ২৮ জুন।

শেয়ার করুন

পাঠকের মতামত