আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আরেকটি দারুণ জয় পেল মেক্সিকো

আরেকটি দারুণ জয় পেল মেক্সিকো

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে আরেক ধাপ এগিয়ে গেছে উত্তর আমেরিকার দেশটি।

প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে মেক্সিকো। প্রথম ম্যাচে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছিল ১-০ গোলে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সুইডেন। জার্মানি ও দক্ষিণ কোরিয়া কোনো পয়েন্ট পায়নি।

রোস্তভ অ্যারেনায় শনিবার ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া শিবিরে আক্রমণ শানিয়েছে মেক্সিকো। ২৬ মিনিটে গোলের দেখায় পায় তারা।

বক্সের ভেতর জাপানের ডিফেন্ডার জাং হায়ুন-সো হ্যান্ডবল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সফল স্পট-কিকে মেক্সিকোকে লিড এনে দেন কার্লোস ভেলা।

এই নিয়ে এবারের বিশ্বকাপে ২৮ ম্যাচে পেনাল্টি হলো ১৪টি, যা ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের চেয়ে একটি বেশি! এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি হয়েছিল ২০০২ সালের টুর্নামেন্টে (১৮টি)।

প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাভিয়ের হার্নান্দেজ। হিরভিং লোজানোর বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। মেক্সিকোর প্রথম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করলেন হার্নান্দেজ।

যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। ডি বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের জোরালো শট বাঁক খেয়ে জাল খুঁজে নেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত