আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

খালি হাতে ফিরল মিসর, সান্ত্বনার জয় সৌদির

খালি হাতে ফিরল মিসর, সান্ত্বনার জয় সৌদির

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটি হয়তো ভুলেই যেতে চাইবেন মোহাম্মদ সালাহ। প্রথম ম্যাচে ইনজুরির কারণে সাইড বেঞ্চে বসে দলের পরাজয় দেখার পর দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে বড় ব্যবধানে হার। শেষ ম্যাচে দেশকে সান্ত্বতার জয় উপহার দিতে চেয়েছিলেন; কিন্তু শেষ মূহুর্তের নাটকীয় গোলে তাদেরকে খালি হাতেই বিদায় করে দিলো সৌদি আরব।

রোববার এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে মিসর। আগে লিড নিয়েও ধরে রাখতে পারেনি দলটি। ২২ মিনিটে মিসরকে লিড এনে দেন মোহাম্মাদ সালাহ। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সৌদি আরব। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন সৌদি ফরোয়ার্ড আল দাওসারি। দ্বিতীয়ার্ধের বর্ধিত সময় ছিলো চার মিনিট। কিন্তু চার মিনিট পাঁচ সেকেন্ডের সময় গোল পেয়েছে সৌদি আরব।

সাধারণত কোন দল আক্রমণে থাকলে ঘড়িতে সময় শেষ হয়ে গেলেও আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন রেফারি। আর সেই সৌভাগ্যই হাসি ফুটিয়েছে সৌদি আররেব মুখে। অবশ্য ম্যাচের ৩৬ মিনিটেও আরেকট পেনাল্টি পেয়েছিলো সৌদি আরব কিন্তু সেই কিক রুখে দিয়েছেন মিসরীয় গোলরক্ষক এসাম আল হাদারি।

শেষ মূহুর্তের গোলে বিশ্বকাপ থেকে অন্তত একটি সান্ত্বতার নয় নিয়ে দেশে ফিরছে সৌদি আরব। আর মিসরকে ফিরতে হলো খালি হাতে। বিশ্ব ফুটবলের এই সময়ের বড় তারকা মোহাম্মাদ সালাহ ব্যক্তিগতভাবে দুই ম্যাচে দুটি গোল পেলেও দলকে কিছুই দিতে পারেননি। তিন ম্যাচে হার দিয়ে শেষ হলো তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত