আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

রাশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

রাশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

টানা দুই জয়ে দুই দলই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল আগেই। সোমবার উরুগুয়ে-রাশিয়া ম্যাচটা ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। যেখানে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পাওয়া রাশিয়া পাত্তাই পায়নি। স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে।

১৯৭০ বিশ্বকাপের পর এই প্রথম রাশিয়াকে হারাল দক্ষিণ আমেরিকার দেশটি।

এদিন সামারা অ্যারেনায় আগের ম্যাচ থেকে শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নদের।

ম্যাচের দশম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে গোল করে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। এবারের আসরে বার্সেলোনার স্ট্রাইকারের এটি দ্বিতীয় গোল।

সব মিলিয়ে বিশ্বকাপে সুয়ারেজের গোল হলো সাতটি। বিশ্বকাপে উরুগুয়ের হয়ে তার চেয়ে বেশি গোল আছে শুধু অস্কার মিগুয়েজের (৮)।

এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে গোল হলো এ নিয়ে ছয়টি, যা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে পুরো টুর্নামেন্টের চেয়ে একটি বেশি!

২৩ মিনিটে রাশিয়ার ডেনিস চেরিশেভের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। ১৯৬৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে দুই গোল করল উরুগুয়ে।

৩৮ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিক রাশিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা ডিফেন্ডার আইগোর স্মোলনিকোভ।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনের পর প্রথম কোনো স্বাগতিক দেশের খেলোয়াড় বিশ্বকাপে লাল কার্ড দেখলেন।

দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েও গোল পাচ্ছিল না উরুগুয়ে। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন এডিনসন কাভানি। দিয়েগো গডিনের হেড গোলরক্ষক ফিরিয়ে দিলে কাছ থেকে জালে পাঠান পিএসজির এই ফরোয়ার্ড। প্রথম দুই ম্যাচে আট গোল করা রাশিয়া দিন আর গোলের দেখা পায়নি।
 
এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত