আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগের উদ্বোধন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগের উদ্বোধন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৮ শুরু হয়েছে। এবারের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমো সার্ভিস এবং অ্যাপোলো ব্রোকারেজ’। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) সপ্তাহের প্রতি রোববার লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে লীগের দু’টি খেলার মধ্যে প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার গোল শূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে নেয়। অপরদিকে লীগে নবাগত সিল্ক সিটি নিউজাসীকে ৫-০ গোলে পরাজিত করে ওজনপার্ক যুব সংঘ শুভ সূচনার পাশাপাশি পূর্ণ পয়েন্ট অর্জন করে।

গত ২৪ জুন রোববার বিকেলে লীগ ও টুর্নামেন্টর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এসময় বাংলআদেশ থেকে আগত বিশিষ্ট রাজনীতিক ও প্রকাশক আলমগীর শিকদার লোটন এবং অ্যাপোলো ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও শমশের আলী  ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ সহ স্পোর্টস কাউন্সিলের কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান। যৌভভাবে সঞ্চালনায় ছিলেন আব্দুল বাসিত বুলবুল, জুয়েল আহমেদ ও রশিদ রানা।

লীগের উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, লীগ ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠাপোষক শমশের আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও মিসবাহ আবদীন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন তার বক্তব্যে প্রবাসে স্পোর্টস কাউন্সিলের লীগ ও টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন এবং খেলোয়ারী সুলভ মনোভাব নিয়ে খেলার জন্য সকল দলের প্রতি আহবান জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদেরকেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আমেরিকানদের কাছে তুলে ধরতে হবে। 

উদ্বোধনী দিনে লীগের দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার গোল শূন্য ড্র করে। আক্রমণ, পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত খেলাটি ছিলো প্রাণবন্ত। তবে উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। 

দিনের দ্বিতীয় খেলায় লীগে নবাগত সিল্ক সিটি নিউজার্সী ৫-০ গোলে ওজনপার্ক যুব সংঘের কাছে পরাজিত হয়। খেলার প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ৩টি করে গোল হয়। খেলায় যুব সংঘের পক্ষে সোহেল ৭ ও ১৯ মিনিটে এবং খালেদ ৫১ ও ৫৬ মিনিটে দুটি গোল করেন। এছাড়াও ৪৫ মিনিটের সময় সাব্বির আরো একটি গোল করেন। বলতে গেলে যুব সংঘ অপরদিকে ৩৯ মিনিটের সময় সোহেল একটি পেলান্টি কিক মিস করে হ্যাট্রিক করার গৌরব থেকে বঞ্চিত হন। 

এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে বলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ ইউএনএ প্রতিনিধিকে জানান। দলগুলো হলো: ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ইউনাইটেড, সিল্ক সিটি নিউজার্সী, ওজনপার্ক যুব সংঘ, উবাইয়া, সোনার বাংলা, আইসাব ও ব্রাদার্স অ্যালায়েন্স। ফিকচার মোতাবেক লীগের খেলাগুলো হবে পরবর্তী খেলাগুলো হবে ১ জুলাই, ৮ জুলাই, ১৫ জুলাই, ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ আগষ্ট, ১২ আগষ্ট, ১৯ আগষ্ট ও ২৬ আগষ্ট। 

সপ্তাহের রোববারের দিনগুলোতে বিকেল সাড়ে তিনটা থেকে একই মাঠে লীগের তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর রোববার এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর রোববার।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লীগ এবং লীগের শীর্ষ (সর্বোচ্চ পয়েন্ট অর্জণকারী) চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত