আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

শেষ ষোলোয় ডেনমার্ক

শেষ ষোলোয় ডেনমার্ক

প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল ফ্রান্স। মস্কোয় আজ ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করে তাদের সঙ্গী হিসেবে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডেনমার্ক।

রাশিয়া বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচ গোলশূন্য ড্র হলো। এক পয়েন্ট পেয়েই ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। তিন ম্যাচে ফ্রান্সের ৭ পয়েন্ট, ডেনমার্কের ৫। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ডেনিশরা।

এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল অস্ট্রেলিয়ারও। সেজন্য সোচিতে আজ একই সময়ে শুরু হওয়া ম্যাচে পেরুর বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হতো, আবার ফ্রান্সের কাছে ডেনমার্ককে হারতে হতো। উল্টো অস্ট্রেলিয়াই পেরুর কাছে হেরেছে ২-০ গোলে।

শেষ ষোলোয় ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপের রানার্পআপের বিপক্ষে। সেই গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হবে ডেনমার্ক।

এক পয়েন্ট পেলে ফ্রান্সের গ্রুপসেরা হওয়া নিশ্চিত, এক পয়েন্ট পেলে ডেনমার্কের নিশ্চিত দ্বিতীয় রাউন্ড- এমন সমীকরণে মুখোমুখি হয়েছিল দুই দল। আগের ম্যাচ থেকে শুরুর একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। নকআউট পর্ব সামনে রেখে নিয়মিত গোলরক্ষক হুগো লরিস, পল পগবাকে বিশ্রাম দিয়েছিলেন।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচেও তাই ছিল না কোনো উত্তেজনা। অন টার্গেটে প্রথম শট দেখার জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ম্যাচের ৩৯ মিনিট পর্যন্ত। ফ্রান্সের ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান নেন লক্ষ্যভ্রষ্ট এক শট।

প্রথমার্ধে ডেনমার্কের সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। তবে তার শট ঠেকান ফরাসি গোলরক্ষক স্টিভ মান্দান্দা। ৪৫ মিনিটে এরিকসেনের ফ্রি-কিক প্রথমে হাত ফসকে গেলেও বিপদ হতে দেননি মান্দাদা। শেষ দিকে কাইলিয়ান এমবাপে বদলি হিসেবে নেমেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেননি। 


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত