আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

টি-টোয়েন্টিতে ভারতের সবথেকে বড় জয়

টি-টোয়েন্টিতে ভারতের সবথেকে বড় জয়

আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়েছে ভারত। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

টি-টোয়েন্টিতে ভারত সবথেকে বড় জয়ের স্বাদ পেয়েছে শুক্রবার। আয়ারল্যান্ডকে ১৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। আগে ব্যাটিং করে ভারত ৪ উইকেটে ২১৩ রান তুলে। জবাবে আইরিশরা আটকে যায় মাত্র ৭০ রানে।

এর আগে ভারতের সবথেকে বড় জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ৯৩ রানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ।  পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে ২০১৮ সালের ১ এপ্রিল হারিয়েছিল ১৪৩ রানে। টি-টোয়েন্টিতে সবথেকে বড় জয় শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল লঙ্কানরা।

ম্যাচটা শুরুতেই হেরে বসে আয়ারল্যান্ড। ইনফর্ম লোকেশ রাহুল ৩৬ বলে ৭০ রানের যে ঝড় তুলেন তাতেই পথ হারায় আয়ারল্যান্ড। তাকে সঙ্গ দেন সুরেশ রায়নাও। ৪৫ বলে ৬০ রান করেন তিনে নামা রায়না। আর শেষটা রাঙান হার্দিক পান্ডিয়া। মাত্র ৯ বলে ৩২ রান করেন পান্ডিয়া। তাতেই ২১৩ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। অধিনায়ক বিরাট কোহলি আজও ভালো করতে পারেননি। ৯ রান করে আউট হন রস্টন চেসের বলে।

ভারতের দুই স্পিনারকে সামলানোর জবাব জানা ছিল না আয়ারল্যান্ডের। কুলদ্বীপ যাদব ও যুজুবেন্দ্র চাহাল মিলে নেন ৬ উইকেট। তাদের দুজনের দ্যুতিতে ১২.৩ ওভার টেকে আয়ারল্যান্ডের ইনিংস। ২টি উইকেট নেন পেসার উমেশ যাদব। আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক গ্যারি উইলসন সর্বোচ্চ ১৫ রান করেন। প্রাক্তন অধিনায়ক উইলিয়াম পোর্টফিল্ড করেন ১৪ রান।

লোকেশ রাহুল ম্যাচ অব দ্যা ম্যাচ এবং যুজুবেন্দ্র চাহাল সিরিজ সেরা নির্বাচিত হন।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত