আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সোহাগ-আজমলের বোলিং নিষেধাজ্ঞা উঠল

সোহাগ-আজমলের বোলিং নিষেধাজ্ঞা উঠল

বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীর আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।একই সঙ্গে পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। ফলে তারা দু'জনেই এখন থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বল করতে পারবেন। শনিবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে তাদের দেওয়া পরীক্ষায় দেখা গেছে, দুই স্পিনারেরই বল করার ক্ষেত্রে কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির কম বাঁকে। তবে ভবিষ্যতে সোহাগ গাজী ও সাঈদ আজমলের কোনো বল নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য মাঠে দায়িত্বরত আম্পায়ারদের পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত বছরের আগস্টে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। একই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে আজমল গত বছরের ২৫ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে এবং সোহাগ একই বছরের ১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। তবে পরীক্ষা দু'জনই পাস করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বল করার ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরপর নিজ নিজ বোর্ডের তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দু'জনই গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে শ্রীরামচন্দ্র ইউনিভার্সিটি ল্যাবে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত