আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

৪৩ রানেই অল আউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

৪৩ রানেই অল আউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। আজ বুধবার অ্যান্টিগায় টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠান স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডার।

ঘাসযুক্ত পিচে ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেন ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। পেস তাণ্ডবের সঙ্গে নিজেদের শক্তি দেখাতে থাকেন কেমার রোচ ও শেনন গ্যাব্রিয়েল।

চতুর্থ ওভারের পঞ্চম বলে দলের হয়ে প্রথম উইকেটটি নেন রোচ। ১৩ বলে ৪ রান করে বাম-হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল উইকেট কিপার শেন ডরউইচের তালুবন্দি হন।

বাংলাদেশের দলীয় ১৮ রানের মাথায় মাত্র ব্যক্তিগত ৬ রান খরচ করে তুলে নেন পাঁচটি উইকেট। ফিরিয়ে দেন মুমিনুল হক (৩ বলে ১ রান), মুশফিকুর রহিম (২ বলে ০ রান), সাকিব আল হাসান (২ বলে ০ রান), মাহমুদুল্লাহ রিয়াদকে ( (১ বলে ০ রান)।

উইকেট নেয়ার মিছিলে যোগ দেন আরেক পেসার মিগুয়েল কমিংসও। ড্রেসিংরুমে পাঠান ১০ বলে ৪ রান করা নুরুল হাসান সোহান ও ৮ বলে ১ রান করা মেহেদী হাসান মিরাজকে।

২৭ বছর বয়সী এই বোলার ফিরিয়ে দেন প্রথম থেকে লড়াই করতে থাকা লিটনকেও। ৫৩ বল খেলে ২ চারের মাধ্যমে ২৫ রান করেন এই ওপেনার।

এদিকে ৩ বল খেলে কোনো রান করতে না পারা টেলএন্ডার কামরুল হাসান রাব্বির উইকেট তুলে নেন হোল্ডার। এছাড়া ৭ বলে ২ রান করা অভিষিক্ত আবু জায়েদকেও আউট করেন ক্যারাবিয়ান দলপতি।

এতে মাত্র ১৮ ওভার ৪ বল খেলে মাত্র ৪৩ রানে সবকটি উইকেট হারিয়ে ফিরে যায় সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে সর্বনিম্ন স্কোর ছিল ৬২ রান। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ৈ৫ ওভার ২ বলে অল আউট হতে হয় মোহাম্মদ আশরাফুল নেতৃত্বাধীন দলকে।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত