আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা জিতেই চলছে

ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা জিতেই চলছে

এখনও শুরু হয়নি ২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের মূল আসর। তার আগে চলছে গা গরমের ম্যাচ। বাংলাদেশ নারী দল আজ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে।
কিন্তু গা গরমের ম্যাচে খেলতে নেমে যেন শরীরই ঠাণ্ডা হয়ে গেল। এত দ্রুত ম্যাচ শেষ হয়ে গেলে তো সেটাই হবার কথা।

আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডের হ্যাজেলার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছিল স্কটল্যান্ড।

স্কটিশ নারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। প্রথম চার ওভারে আসে মাত্র ১৪ রান। ৪.৩ ওভারের সময় স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানে পান্না ঘোষ। ক্যাথরিন ব্রেসকে ৩ রানে ক্যাচ আউট করেন পান্না।

আরেক ওপেনার লরান জ্যাক করেন ২০ বলে ১১ রান। দুই নম্বরে ব্যাট করতে আসা রাচেল স্কুলসের ব্যাটে আসে সর্বোচ্চ ১৬ রান। এরপরের ব্যাটসম্যানদের রানের অংকগুলো নিশ্চিত কোন ফোন নম্বরের সাথে মিলে যাবে। স্কটিশ ব্যাটিং লাইন-আপে এতটাই দৈন্যদশা যে পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি কেউ।

১৮.৫ ওভার ব্যাট করে শেষ পর্যন্ত ৪৭ রান করে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ উইকেট করে নেন রুমানা আহমেদ আর লিলি রানী। ১ উইকেট করে নেন পান্না ঘোষ ও খাদিজাতুল কোবরা।

মাত্র ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ক্যাচ আউট হন শামিমা সুলতানা। এরপর আর কোন উইকেট দিতে হয়নি স্কটল্যান্ডের বোলারদের।
আয়শা রহমানের ২৩ রান শারমিন সুলতানার ১৮ রানের সাথে স্কটিশ বোলারদের কল্যাণে যোগ হয় অতিরিক্ত আরও ১০ রান।

মাত্র ১০ ওভারে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

শেয়ার করুন

পাঠকের মতামত