আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

উরুগুয়ের বিদায়, সেমিতে ফ্রান্স

উরুগুয়ের বিদায়, সেমিতে ফ্রান্স

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ফ্রান্স।

নোভগোরদে ম্যাচটি শুরু হয় আজ রাত ৮টায়।

উরুগুয়ের গোলরক্ষকের মারাত্মক ভুলে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার মারাত্মক এক ভুলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন গ্রিজমান। সোজা আসা বলটা মুসলেরা ধরতে নাকি পাঞ্চ করতে চাইলেন, সেটা তিনিই ভালো জানবেন! বল তার হাত ফসকে জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধ শেষে: উরুগুয়ে ০-১ ফ্রান্স।​

লরিসের দুর্দান্ত সেভ
গোল হজমের তিন মিনিট পরই শোধ দিতে পারত উরুগুয়ে। ৪৩ মিনিটে তোরেয়েরার ফ্রি-কিকে বক্সের ভেতর থেকে হেড করেছিলেন ক্যাসারেস। কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে বল ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক লরিস। খুব কাছ থেকে দিয়েগো গডিনের ফিরতি শট অনেক ওপর দিয়ে যায়।

ভারানের গোলে এগিয়ে ফ্রান্স
৪০ মিনিটে রাফায়েল ভারানের গোলে ১-০ ব্যবধান এগিয়ে গেছে ফ্রান্স। গ্রিজমানের ফ্রি-কিক থেকে ভারানের হেড খুঁজে নেয় উরুগুয়ের জাল। 

শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে জোড়া গোল করে উরুগুয়েকে জেতানো এডিনসন কাভানি আজ শুরুর একাদশে নেই। পর্তুগালের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির এই স্ট্রাইকার। আজ তার জায়গায় খেলবেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। উরুগুয়ে একাদশে পরিবর্তন এই একটিই।

শেষ ষোলোতে আর্জেন্টিনাকে হারানো একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে ফ্রান্স দলেও। দুই হলুদ কার্ডের খাঁড়ায় নিষিদ্ধ ব্লেইস মাতুইদির জায়গায় খেলবেন করেন্টিন তোলিসো।

উরুগুয়ে একাদশ
মুসলেরা, ক্যাসারেস, জিমেনেজ, গডিন, লাক্সাত, নান্দেজ, তোরেয়েরা, ভেসিনো, বেন্টাকুর, সুয়ারেজ, স্টুয়ানি।

ফ্রান্স একাদশ
লরিস, পাভার্দ, ভারানে, উমতিতি, হার্নান্দেজ, কান্তে, তোলিসো, পগবা, গ্রিজমান, জিরুদ, এমবাপে।

উরুগুয়ে বিশ্বকাপে তাদের শেষ চার ম্যাচেই জিতেছে। সবশেষ তারা টানা পাঁচ ম্যাচ জিতেছিল ১৯৫০ থেকে ১৯৫৪ সালের টুর্নামেন্টে। তারা একক টুর্নামেন্টে কখনো টানা পাঁচ ম্যাচ জিততে পারেনি। এবার সেই সুযোগ তাদের সামনে।

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে ফ্রান্স তাদের শেষ ৯ ম্যাচে অপরাজেয় (৫ জয়, ৪ ড্র)। এর মধ্যে ৭ ম্যাচে ফরাসিরা কোনো গোল খায়নি।

বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে উরুগুয়ে কখনো হারেনি (১ জয়, ২ ড্র)। ১৯৬৬ সালের টুর্নামেন্টে উরুগুয়ে জিতেছিল ২-১ গোলে, আর ২০০২ ও ২০১০ বিশ্বকাপে গোলশূন্য ড্র হয়েছিল। তবে নকআউট পর্বে এই প্রথম মুখোমুখি দুই দল।

উরুগুয়ের বিপক্ষে আটবারের দেখায় ফ্রান্সের একমাত্র জয় ১৯৮৫ সালে, প্যারিসে প্রীতি ম্যাচে ২-০ গোলে। দুই দলের সবশেষ দেখায় ২০১৩ সালে উরুগুয়ে জিতেছিল ১-০ গোলে, মন্টেভিডিওতে প্রীতি ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন লুইস সুয়ারেজ।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত