আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ব্রাজিলকে বিদায় করে সেমিতে বেলজিয়াম

ব্রাজিলকে বিদায় করে সেমিতে বেলজিয়াম

অঘটন বলা যাবে না। প্রত্যাশিত জয় পেয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছিল দলটি। সেই পারফরম্যান্স অব্যাহত রেখেছে কোয়ার্টার ফাইনালেও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়াম।

কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়।

স্কোর: ব্রাজিল ১ : ২ বেলজিয়াম

সেমিফাইনালে বেলজিয়াম: ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটের লড়াইও হলো। কিন্তু সমতা ফেরাতে পারল না ব্রাজিল। উৎসব বেলজিয়াম শিবিরে। দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল তারা। কোয়ার্টার ফাইনালে শেষ ব্রাজিলের হেক্সা মিশন। ষষ্ঠ বিশ্বকাপ জেতার প্রত্যয় নিয়ে বিশ্বকাপ শুরু করলেও ব্রাজিল আটকে গেল শেষ আটেই। নেইমার, ‍কুতিনহো, মার্সেলোরা চেষ্টা করলেও পারেননি বেলজিয়ামের দেয়ার ভাঙতে। অসাধারণ রক্ষণ আর গোল রক্ষক কৌতরিসের দুর্দান্ত কিপিং। দুইয়ের মিশেলে বেলজিয়াম অসাধারণ, অনন্য।

ব্যবধান কমাল ব্রাজিল: একের পর এক আক্রমণ করেও ফল পাচ্ছিল না ব্রাজিল। কোচ তিতের একাধিক পরিবর্তনগুলোও কাজে আসছিল না। কিন্তু ৭৬ মিনিটে হিসেব পাল্টে দিলেন ওই বদলি হিসেবে নামা রেনাতো আগুস্তো। ৭৫ মিনিটে পাউলিনিয়োর বদলি হিসেবে নামেন আগুস্তো। ১ মিনিট পর তার হেডেই প্রথম গোলের স্বাদ পায় ব্রাজিল। কুতিনহোর ক্রস থেকে হেড দিয়ে বেলজিয়ামের রক্ষণ ভাঙেন ৩০ বছর বয়সি আগুস্তো।  

স্বস্তিতে বেলজিয়াম: ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল বেলজিয়াম। বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল ব্রাজিল। ম্যাচের শুরুতে নেইমার, কুতিনহো, মার্সেলো এবং পাউলিনিয়ো দাপট দেখালেও প্রথম গোল হজমের পর তাদেরকে আর ফিরে পাওয়া যায়নি। দ্বিতীয় গোল হজমের পর ব্রাজিল নিজেদের পথ হারিয়ে বসে। স্বাভাবিক আক্রমণগুলোও ভুল করছিল সেলেসাওরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধে চমক দেখাতেই হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

কাউন্টার অ্যাটাকে বেলজিয়ামের গোল: নেইমারের কর্ণার কিক বৃথা যায়। বেলজিয়ামের ডিফেন্ডারের থেকে বল পান লুকাকু। বল নিয়ে দৌড়। তার পিছনে পিছনে সেলেসাওরা। বল বাড়িয়ে দেন কেভিন ডি ব্রুইনকে। একটু এগিয়ে ডানপায়ে শট নিয়ে ব্রাজিলের জালে বল পাঠান ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ব্রুইন। ম্যাচের ৩১ মিনিটে দুই গোলে পিছিয়ে ব্রাজিল।

আত্মঘাতী গোলে পিছিয়ে ব্রাজিল: প্রথমার্ধের দশ মিনিটে বেলজিয়াম শিবিরে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ১৩ মিনিটে ভাগ্য খুলল বেলজিয়ামের। সেটাও আত্মঘাতী গোলের সুবাদে। ব্রাজিলের ডিফেন্ডার ফার্নানদিনহোর হাত ছুঁয়ে বল ব্রাজিলের জালে জড়ায়। ভিনসেন্ট কোম্পানির নেওয়া কর্ণার কিক ফার্নানদিনহোর হাতে লেগে জালে যায়। কাসিমিরোর পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেছেন ফার্নানদিনহো।

ফিরেছেন মার্সেলো: মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়ার্টার রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি মার্সেলো। পিঠের ব্যথায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাত্র দশ মিনিট মাঠে ছিলেন। বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরু থেকেই পাচ্ছে ব্রাজিল।

মুখোমুখি পরিসংখ্যান: চার মুখোমুখিতে বেলজিয়ামের বিপক্ষে তিন জয় ব্রাজিলের। বেলজিয়ামের জয় অপর একটিতে। কাগজে কলমে দুই দলই শক্তিশালী। তাই পরিসংখ্যান নিয়ে মাথা ব্যথা নেই কারো। র‌্যাঙ্কিংয়েও বড় কোনো ব্যবধান নেই। ব্রাজিলের অবস্থান দুইয়ে, বেলজিয়ামের তিনে।

হ্যাটট্রিক করলেই রাশিয়ায় জমি পাবেন নেইমার: বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে একখন্ড জমি উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছেন কাজান অ্যারেনার মেয়র আইলাসার ম্যাস্টিন। রাশিয়ার নিউজ এজেন্সি তাসকে আইলাসার ম্যাস্টিন বলেছেন, ‘নেইমার যদি একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে আমরা তার জন্য স্পনসর খুঁজব। তাকে একখন্ড জমি আমরা উপহার দেব। আপনারা বুঝতে পারছেন নেইমারের দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে?’

অদ্ভুত লড়াই দুই দলের: রাশিয়া টুর্নামেন্টে ব্রাজিল এখন পর্যন্ত মাত্র এক গোল খেয়েছে। সবচেয়ে কম। আর বেলজিয়াম টুর্নামেন্টে সবথেকে বেশি গোল দিয়েছে। ১২টি। টুর্নামেন্টের সবথেকে কম গোল খাওয়া দল ও সবথেকে বেশি গোল দেওয়া দলের লড়াই। একটু অদ্ভুত লড়াই তো অবশ্যই।

‘অভিশপ্ত’ কাজান এরিনা: কাজান এরিনা ফুটবল পরাশক্তিদের জন্য ‘অভিশপ্ত’স্টেডিয়াম। এ মাঠেই কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনা এ মাঠ থেকেই বিদায় নিয়েছে। এবার কি নেইমারদের পালা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে কয়েকটা ঘন্টা।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত