আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

টাইগারদের আরেকটি লজ্জার হার

টাইগারদের আরেকটি লজ্জার হার

দুই ইনিংসেই বিবর্ণ ব্যাটিংয়ে অ্যান্টিগা টেস্ট আড়াই দিনেই হেরেছে বাংলাদেশ। সফরকারীদের ইনিংস ও ২১৯ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিন লাঞ্চের আগে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। শুক্রবার তৃতীয় দিনের লাঞ্চের আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৪৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ৪০৬ রান।

দ্বিতীয় দিনে ৬২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১৫ ও নুরুল হাসান সোহান ৭ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন শুরু করেন। তবে মাহমুদউল্লাহ ফেরেন দিনের দ্বিতীয় বলেই। জেসন হোল্ডারের বলে রোস্টন চেজকে ক্যাচ দেন মাহমুদউল্লাহ।

এরপর কামরুল ইসলাম রাব্বীও ফেরেন দ্রুতই। তাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন শ্যানন গ্যাব্রিয়েল। ৮৮ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশকে তখন দ্বিতীয় ইনিংসেও একশর আগে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছিল। রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে সেই লজ্জা এড়িয়েছেন সোহান।

দুজন নবম উইকেটে ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৫৫ রানের জুটি গড়েন। নুরুল তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। মিগুয়েল কামিন্সের দারুণ এক ফিরতি ক্যাচে ফেরার আগে ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন সোহান।

নিজের পরের ওভারে রুবেলকেও (১৬) ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন কামিন্স। প্রথম ইনিংসে ১৮.৪ ওভার ব্যাট করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে টিকেছে ৪০.২ ওভার।

দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে ৫ উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। হোল্ডার ৩টি ও কামিন্স নিয়েছেন ২টি উইকেট। তবে প্রথম ইনিংসে ৮ রানে ৫ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন কেমার রোচ।

চোট পাওয়ায় রোচ দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি। তবে এবার বাংলাদেশকে ভোগালেন আরেক পেসার গ্যাব্রিয়েল।

প্রথম টেস্টের হতাশা ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? আগামী বৃহস্পতিবার থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

 এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত