আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় বাংলাদেশি মেয়েদের

বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় বাংলাদেশি মেয়েদের

নেদারল্যান্ডসে চলছে মেয়েদের ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে মোট ৮ দল। স্বাগতিক নেদারল্যান্ডসের গ্রুপে বাংলাদেশের সাথে আছে পাপুয়া নিউগিনি আর সংযুক্ত আরব আমিরাত।

এরইমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। যার দুই ম্যাচের দুটিতেই জয়। বাকি এক ম্যাচ জিতলেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিবে বাংলাদেশ নারী দল।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্পোর্টসপার্কে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।

প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের দশে মিলে করল মাত্র ৪২ রান। এই কটা রান নিতে যদিও খেলেছে ১৮ ওভার।

দলের হয়ে স্টেরে ক্যালিস করেন সর্বোচ্চ ১৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান এসে ডেনিস হ্যানিমার ব্যাটে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট করে নেন রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন। ২ উইকেট নেন পান্না ঘোষ আর ১ উইকেট করে পান সালমা খাতুন আর নাহিদা আক্তার।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনার শামিমা খাতুন করেন ১৪ রান। আরেক ওপেনার আয়শা রহমান করেন ৬ রান। ওয়ানডাউনে ব্যাট করতে আসা ফারজানা হক করেন ১১ রান।

নিগার সুলতানার ৪ রান আর রুমানা আহমেদের ৪ রানে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এ নিয়ে বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। এ জয়ে অবদান রাখায় ম্যাচ সেরার পুরস্কার উঠে ফাহিমা খাতুনের হাতে।

 এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত