আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ফাহিমার হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশের মেয়েরা

ফাহিমার হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশের মেয়েরা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের লেগস্পিনার ফাহিমা খাতুন। চার ওভার বল করে আট রান দিয়ে চারটি উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশের প্রথম নারী বোলার হিসাবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন ফাহিমা খাতুন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচটিতে বাংলাদেশ জয় পেয়েছে আট উইকেটে। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে সালমা খাতুনের দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

মঙ্গলবার নেদারল্যান্ডসের স্পোর্টপার্ক মারশাকেরওয়ের্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ৩৯ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার এশা রোহিত। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন পাঁচজন।

বাংলাদেশের বোলারদের মধ্যে হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। তিনি মোট চারটি উইকেট শিকার করেন। ১৩তম ওভারের চতুর্থ বলে উদেনি দোনা, পঞ্চম বলে এশা রোহিত ও ষষ্ঠ বলে কাভিশা এগোদাগেকে সাজঘরে ফেরান তিনি। এছাড়া রুমানা আহমেদ দুই ওভার বল করে চার রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। ২.২ ওভার বল করে দুই রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। ১৫ রান করেন সানজিদা ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে সুভা শ্রীনিভাসন ১টি ও নিশা আলী ১টি করে উইকেট শিকার করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফাহিমা খাতুন।

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসি নারী বিশ্বকাপের ষষ্ঠ আসর। টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিবে। বিশ্বকাপের জন্য আগে থেকেই আটটি দল নির্ধারিত হয়ে আছে। এই বাছাইপর্ব থেকে সেরা দুইটি দল বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে।

সংক্ষিপ্ত স্কোর
সংযুক্ত আরব আমিরাত নারী দল: ৩৯ (১৬.২ ওভার)
বাংলাদেশ নারী দল: ৪০/২ (৬.৫ ওভার)

 এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত