আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

প্রাইজমানির ৫ লক্ষ ডলার প্রতিবন্ধী শিশুদের দিয়ে দিচ্ছেন এমবাপে

প্রাইজমানির ৫ লক্ষ ডলার প্রতিবন্ধী শিশুদের দিয়ে দিচ্ছেন এমবাপে

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বজয়। এবার পালা শাসনের। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসিদের হাত থেকে ফুটবল বিশ্বের নেতৃত্ব নিজের হাতে তুলে নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। হ্যাঁ, বলা হচ্ছে ফ্রান্সের বিস্ময় বালক কিলিয়ান এমবাপের কথা। বিশ্ব জয় করে নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রতিবন্ধী শিশুদের সঙ্গে। বিশ্বকাপ থেকে প্রাপ্ত প্রাইজমানির ৫ লক্ষ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২২ লক্ষ টাকার বেশি) তিনি দান করছেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা একটি সংস্থাকে।

‘প্রিমিয়ার্স ডি কার্ডিস’ নামে একটি সংগঠন প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে। যেখানে তারা ওই শিশুদের খেলাধুলার চর্চায় সহযোগিতা করে। এমবাপে সেইসব শিশুদের প্রতি নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশ্বকাপ থেকে প্রাপ্ত প্রাইজমানির পুরো টাকা দান করবেন সংস্থাটিকে।

সংস্থাটির জেনারেল ম্যানেজার সেবাস্তিয়ান রুফিন বলেছেন, ‘কিলিয়ান অসাধারণ একজন ব্যক্তি। তার এ সিদ্ধান্ত আমাদের জন্য অনেক আনন্দের। শিশুদের সাথে তার সম্পর্ক খুবই চমৎকার। সে সবসময় তাদের (শিশুদের) উৎসাহ দেয়।’

বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলার এমবাপে বিশ্বকাপের প্রতি ম্যাচে ২২ হাজার ৩০০ ডলার করে পেয়েছেন। এছাড়া ফাইনালে ৩ লক্ষ ৫০ হাজার ডলার বোনাস পেয়েছেন। সেই প্রাইজমানির পুরোটাই তিনি দান করছেন প্রতিবন্ধী শিশুদের এই সংগঠনে।

শৈশবে এমবাপে নিজেও প্যারিসের দারিদ্র পীড়িত অঞ্চলে বাস করতেন। তার ছোট্ট বেডরুম ভর্তি ছিল পর্তুগিজ সুপারস্টার রোনালদোর ছবিতে। শৈশবে তিনি রোনালদোর মতো হতে চাইতেন। আর মাত্র ১৯ বছর বয়সেই তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপ জয়ের। হয়েছেন রাশিয়ার বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা। পেলের পর দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসাবে গোল করেছেন বিশ্বকাপের ফাইনালে।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত