আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপুটে জয়

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপুটে জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় দলটিকে ৪৮ রানে হারিয়েছে মাশরাফিরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা।

গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৮০ রানের বিশাল লক্ষ্য টপাতে গিয়ে স্বাগতিকদের ইংনিস থেমে যায় ২৩১ রানে। ব্যাট হাতে তামিম, সাকিব ও মুশফিকের তাণ্ডবের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ধংসাত্মক বলিংয়ে ক্যারিবীয়র বিপক্ষে এই সাফল্য পায় টাইগাররা।

ওপেনার ক্রিস গেইল ও মিডেল অর্ডারে খেলতে নামা শিম্রন হ্যাটমিয়ার দারুণ দুটি ইনিংস খেলেও স্বাগতিক দলটির হার এড়াতে পারেননি। গেইল ৪০ রান করেন এবং শিম্রন ৫২ রান করে সাজঘরে ফিরে যান।

মাশরাফি ১০ ওভার বল করে চার উইকেট তুলে নিয়েই মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধস নামান। মুস্তাফিজুর রহমান ৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে দুই উইকেট পান। আর একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।

ম্যাচে অবশ্য শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায় ওপেনার এনামুল হকের উইকেট হারিয়ে বসে। তবে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়ে আরেক ওপেনার তামিম ইকবাল ও ওয়ান ডাউনে খেলতে নামা সাকিব আল হাসান শুরুর এই ধাক্কা সামলান। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে এই চাপ সামলে দলকে চ্যালেঞ্জিং স্কোরের পথ দেখান।

ক্যারিবীয়দের দুর্দান্ত পেস আক্রমণের সামনে চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে সাকিব ৯৭ রান করে ফিরে গেলেও তামিম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩০ রানে। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দশম শতক। অবশ্য সাকিব মাত্র তিন রানের জন্য অষ্টম শতক করতে পারেননি।

তবে এদিন সাকিব-তামিম দুজনের মিলে যে জুটি গড়েছেন তা সত্যিই অসাধারণ। তারা ২০৭ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েই দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন।

মুশফিকুর রহিম শেষ দিকে একটি দারুণ ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ১১ বলে ৩০ রান করেন তিনি। এ ছাড়া সাব্বির রহমান ৩ ও মাহমুদউল্লাহ ৪ রান করেন।

গায়ানার ভেন্যুটি বাংলাদেশের জন্য পয়মন্তই বটে। এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ২০০৭ সালের বিশ্বকাপে। সে ম্যাচে জয় পেয়েছিল তারা। একই ভেন্যুতে দ্বিতীয় জয় পেয়েছে লাল-সবুজের দল।

তা ছাড়া টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ক্যারিবীয়দের মাটিতে ওয়ানডেতে এই সাফল্য ভালোই কাজে আসবে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত