আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

রোনালদোর দুই বছরের জেল

রোনালদোর দুই বছরের জেল

কারাবাসের শাস্তি মেনে বড় অংকের জরিমানা প্রদানে সম্মত ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে কর ফাঁকির অভিযোগের ইতি টানল স্পেনের রাজস্ব বিভাগ। সংস্থাটির উদোগ্যে পরিচালিত কর দেয়ার ক্ষেত্রে দূর্নীতির আশ্রয় নেয়ায় অভিযোগে সাবেক রিয়াল মাদ্রিদের তারকাকে ২ বছরের কারাদন্ড ও ১৯ মিলিয়ন ইউরো জরিমানার আদেশ দিয়েছে স্প্যানিশ আদালত।

তবে চুড়ান্ত এই রায়ের ভবিষ্যত কি হবে তা আগে থেকেই নির্ধারিত হয়! আদালতের শাস্তি মাথা পেতে নেয়ার পাশাপাশি নির্ধারিত অংকের জরিমানা পরিশোধেও রোনালদোর সম্মত হন স্পেনের রাজস্ব বিভাগের সংশ্লিষ্ঠ পক্ষের দেয়া প্রস্তাবের বিপরীতে।

বৃহস্পতিবার প্রকাশিত স্প্যানিশ ইন্টারনাশন্যাল নিউজ অ্যাজেন্সির (ইএফই) প্রতিবেদনে দাবী করা হয় পর্তুগালের অধিনায়ক মওকুফ পেয়েছেন সর্বমোট জরিমানার পরিমান থেকে ৫ দশমিক ৭ মিলিয়ন ইউরো। এর পরও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলারকে জরিমানা, সুদসহ অন্যান্য মাসুল বাবদ ১৯ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত চার দফায় ১৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো কর ফাকির অভিযোগে রোনালদোকে ২ বছরের জেল ও বড় অংকের জমিরানার শাস্তি দিয়েছে স্প্যানিশ আদালত। তবে স্পেনের ফৌজদারি দন্ডবিধি অনুযায়ী জেলের ঘানি টানতে হচ্ছে না পর্তুগালের সুপারস্টারকে। দেশটিতে প্রথমবারের মতো আইনভঙ্গকারির কারাদন্ডের শাস্তি মওকুফের বিধান রয়েছে। কিন্তু শাস্তির মেয়াদের মধ্যে দ্বিতীয়বার আইন অমান্যের দায়ে অভিযুক্ত প্রত্যেকের অর্ন্তভুক্তি ঘটে কারাবাসের আওতাধীন আপরাধীর কাতারে।

প্রাথমিকভাবে স্প্যানিশ রাজস্ব বিভাগের কঁর ফাকির অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও নিয়মিতই তিনি স্পেনের ট্যাক্স অথোরিটির আহবানে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। প্রাথমিকভাবে তার দেয়া সমঝোতার প্রস্তাবও  ফিরিয়ে স্প্যানিশ সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত উভয় পক্ষ সমাধানে পৌছাতে সক্ষম হয়েছে। শর্তনুযায়ী আদালতের নিদের্শনা মাথা পেতে নিচ্ছেন রোনালদো।

কারাবাসও করতে হবে না সদ্য স্পেন ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দেয়া সুপারস্টারকে। তবে মাদ্রিদের অভিজাত এলাকা খ্যাত মেট্রোপলিটন কোর্টে অবশ্যই স্বশরীরে উপস্থিতি হয়ে শ্রবন করতে হবে আদালতের চূড়ান্ত শাস্তির বর্ণনা।

ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে বার্সেলোনার সেনসেশন লিওনেল মেসিকেও কর ফাকিঁর দায়ে অভিযুক্ত হন। আর্জেন্টাইন সেনসেশনকেও ওই একই প্রক্রিয়ায় অংমগ্রহনের মাধ্যমে নিস্পত্তি করতে হয়েছে স্পেনের রাজস্ব বিভাগের কর ফাকির অভিযোগের। ৪ দশমিক ১ মিলিয়ন ইউরো কর ফাকিঁর দায়ে বার্সা সুপারস্টার মেসি ও তার পিতা জর্জকে ২১ ও ১৫ মাসের কারাদন্ডের আদেশ দেয় কাতালুনিয়ার একটি আদালত।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত