আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের রেকর্ড

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ভালো করতে না পারলেও ওয়ানডেতে তামিম পারফর্ম করেছেন চিরচেনা রূপে।

শনিবার শেষ ওয়ানডেতেও তামিমের ব্যাট থেকে এসেছে ১০৩ রান। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি এবং ওয়ানডে ক্যারিয়ারের ১১তম। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন তামিম।

তিন ম্যাচ সিরিজে তামিমের মোট রান ২৮৭। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে এতো বেশি রান করেননি কোনো ক্রিকেটার। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান ৩ ম্যাচে করেছিলেন ২০৫ রান। মোহাম্মদ হাফিজ ২০১৭ সালে ৩ ম্যাচে করেন ২০১ রান।

দেশের বাইরে  দ্বিপাক্ষিক ৩  ম্যাচ সিরিজে তামিমের রান এখন সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯০ রানের রেকর্ডটি সাকিবের দখলে। চলতি সফরেই সাকিব ৩ ম্যাচে করেছেন ১৯০ রান। এছাড়া দেশ ও দেশের বাইরে মিলিয়ে তামিমের রানই দ্বিতীয় সর্বোচ্চ। দেশে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৩১২ রান করেছিলেন। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে করলেন ২৮৭ রান।

জয় পাওয়া প্রথম ওয়ানডেতে ১৩০ রান করেছিলেন তামিম। দ্বিতীয় ম্যাচে ধীর গতিতে হাফ সেঞ্চুরি তুললেও বাজে শটে সাজঘরে ফিরেছিলেন। তৃতীয় ম্যাচে আলো ছড়িয়ে তিন অঙ্কে পৌঁছেন বাঁহাতি ওপেনার। ১২৪ বলে ১০৩ রান করেন তামিম।

পাশাপাশি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ভিন্ন সিরিজে একাধিক সেঞ্চুরি হল তামিমের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ঘরের মাঠে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাঁহাতি ওপেনার।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত