আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ফ্লোরিডায় টাইগারদের জয়

ফ্লোরিডায় টাইগারদের জয়

হাফ সেঞ্চুরির পর তামিম ইকবাল।

যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেট খেলার প্রথম অভিজ্ঞতা। যে অভিজ্ঞতায় মিশে রইলো বিজয়ের সুবাস। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ উড়াল বিজয় কেতন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার ক্যারিবীয়দের ১২ রানে হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল।

টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটা বাংলাদেশের তৃতীয় জয়। এই জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সাকিব, তামিম, মুশফিকদের সামনে আরেকটি সিরিজ জয়ের হাতছানি।

তামিম ইকবালের ব্যাটে রান মানেই বাংলাদেশের স্বস্তি। তামিমের রান পাওয়ার ম্যাচে জিততে না পারলেও ভালো সংগ্রহ দাঁড়িয়ে যায়। এই ম্যাচেও তেমন হয়েছে। ৪৪ বলে ছয়টি চার ও চারটি ছয়ে ৭৪ রানের দুর্বার এক ইনিংস খেলেছেন ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশের এই ওপেনার। ম্যাচসেরা তামিমের সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো গতির ৬০ রানে পাঁচ উইকেটে ১৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৫৯ থেমে যায় উইন্ডিজের ইনিংস।

১৭২ রান তুলে বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের জায়গায় সুযোগ পাওয়া আবু হায়দার রনি প্রথম ওভারে দারুণ বোলিং করেন। খরচা করেন মাত্র এক রান। পরের ওভারে একই পথে হাঁটা মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন এভিন লুইসকে। দারুণ শুরুর সুযোগটা কাজে লাগাতে তৃতীয় ওভারে রুবেল হোসেনকে বোলিংয়ে আনেন সাকিব। কিন্তু এই কৌশল কাজে আসেনি। আন্দ্রে রাসেলের তোপে পড়তে হয় বাংলাদেশকে।

তবে এই তোপ বেশি সময় টেকেনি। তাণ্ডব চালানো আন্দ্রে রাসেলকে থামিয়ে স্বস্তি ফেরান মুস্তাফিজ। রাসেলের পথে হাঁটার চেষ্টা করেছেন মারলন স্যামুয়েলস। কিন্তু সেটা হতে দেননি সাকিব। ৩ বলে ১০ রান করা স্যামুয়েলসকে ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপর রভম্যান পাওয়েল অনেকটা সময় চোখ রাঙিয়েছেন। যদিও তার ৪৩ রান যথেষ্ট হয়নি। শেষ ওভারে গিয়ে হার মেনে নিতে হয়েছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়দের। বাংলাদেশের মুস্তাফিজ ও‍ নাজমুল ইসলাম তিনটি করে উইকেট নেন। সাকিব দুটি ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।  

এরআগে টস হেরে ব্যাটিং করা নামা বাংলাদেশ মনের মতো শুরু পায়নি। জায়গা বদলে ওপেনার হিসেবে নামা লিটন কুমার দাস শুরুতেই হতাশ করেছেন। পাঁচ বল খেলা লিটন দ্বিতীয় ওভারেই ফিরে যান। শুরুতেই উইকেট হারানোর ব্যাপারটি হয়তো মাথায় নেননি মুশফিকুর রহিম। উইকেটে গিয়েই অস্থির হয়ে উঠেন তিনি। ফল হিসেবে তাকে বিদায় নিতে হয় মাত্র চার রান করেই।

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থাকা সৌম্য সরকার এদিন ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। যদিও ধীর-স্থির মেজাজের সৌম্য পারেননি ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে। ১৮ বলে ১৪ রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দ্রুত তিন উইকেট হারিয়েও বিপাকে পড়তে হয়নি বাংলাদেশকে। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনেকটা স্থায়ী জুটি গড়ে নেওয়া তামিম ইকবাল ও সাকিব আল হাসান দলের হাল ধরেন।

এই জুটিতে বড় সংগ্রহ গড়ার পথ খুঁজে পায় বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে রানচাকা ঘোরাতে থাকেন তামিম ও সাকিব। ৯০ রানের জুটি গড়ার পথে উইন্ডিজ বোলারদের পাত্তাই দেননি এই দুজন। এসময় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। হাফ সেঞ্চুরির পর আরও চড়াও হন দেশসেরা এই ওপেনার। ১৬তম ওভারে গিয়ে তামিম শো থামে। এরআগে ৪৪ বলে ছয়টি চার ও চারটি ছয়ে ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম।

তামিম ফেরার পর বাকিটা সময় রাজত্ব করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিন বল বাকি থাকতে আউট হওয়া সাকিব খেলেছেন ৩৮ বলে নয়টি চার ও একটি ছয়ে ৬০ রানের দারুণ এক ইনিংস। শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেননি। ১০ বলে অপরাজিত ১৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। উইন্ডিজের অ্যাশলে নার্স ও কেসরিক উইলিয়ামস দুটি করে উইকেট নেন।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত