আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দাপুটে। পাকিস্তানকে ১৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। শুরুর ধারাবাহিকতা বজায় থাকল গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচেও।

দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। এক ম্যাচ বাকি থাকতেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের কিশোরীদের।

শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয় পাকিস্তান। সেই ম্যাচে নেপালের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারে পাকিস্তান। নেপালের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

সোমবার বাংলাদেশের সামনে সুযোগ ছিল স্বাগতিক নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে মারিয়া-শামসুন্নাহার-তহুরারা।

দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভুটানকে পেয়েছে বাংলাদেশ। ১৬ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামবেন মারিয়া-তহুরারা। সেমিফাইনালের অন্য ম্যাচে ভারত খেলবে নেপালের বিপক্ষে।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগ তৈরি করে সাফল্যের দেখা না পেলেও বাংলাদেশ এগিয়ে যায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে নেন তহুরা খাতুন।

অধিনায়ক মারিয়া মান্ডার কর্নার থেকে বল পান শামসুন্নাহার। তার পাস থেকে আবারও বল যায় মারিয়ার পায়ে। শেষ পর্যন্ত মারিয়া গোলমুখে ক্রস নিলে হেড দিয়ে নেপালের জালে বল জড়ান তহুরা। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

এবার ডান দিক দিয়ে তহুরার ক্রস প্রতিহত করার চেষ্টা করেছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডার। কিন্তু তার নেওয়া হেড গিয়ে পড়ে মারিয়ার ঠিক সামনে। সুযোগটা হাতছাড়া করেননি মারিয়া। বাম পায়ের শটে নেপালের জালে বল পাঠিয়ে দেন বাংলাদেশের অধিনায়ক।

১৬ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। নিজেদের সীমানা থেকে লম্বা পাস নেন সাজেদা। নিজেদের ভুলে বলটি ক্লিয়ার করতে পারেনি নেপালের ডিফেন্ডাররা। সাজেদাকে আটকে গোলরক্ষককে বল ধরতে সুযোগ করে দিতে চেয়েছিল তারা। কিন্তু ছোঁ মেরে নিয়ে বল কেড়ে নিয়ে বাংলাদেশের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সাজেদা।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত