আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ফাইনালে পারল না বাংলাদেশি মেয়েরা

ফাইনালে পারল না বাংলাদেশি মেয়েরা

দুর্দান্ত দাপটেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আজ মাঠে নামার আগে ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইটাকে আসল পরীক্ষা বলেছিল বাংলাদেশি মেয়েরা। সেই পরীক্ষায় পাশ করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা হয়নি তহুরা-আনুচিং-মারিয়াদের।

থিম্পুর চাংলিমিংথা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ভারতের হয়ে জয়সূচক গোলটি করেছেন সুনিতা মুন্দা।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে বয়সভিত্তিক দিলে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশ দলের। কিন্তু ভারতের বিপক্ষে এবার একই ব্যবধানে হারল বাংলাদেশ।আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে ছিঁড়েফুরে ফেলা বাংলাদেশ দলকে আজ কিছুটা অনুজ্জ্বল দেখা গেছে। প্রতিপক্ষ শক্তিশালী ভারত বলেই হয়তো আজ আক্রমণে কিছুটা নিষ্প্রভ দেখা গেছে বাংলাদেশ দলকে। তবে গোলের জন্য বেশ লড়াই করেছে বাংলাদেশি মেয়েরা।

আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচের প্রথমাধে গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচের চতুর্থ মিনিটে অভিকা সিংয়ের ফ্রি-কিক ক্রসবার লেগে ফিরলে বেঁচে যায় বাংলাদেশ; ফিরতি বলে সিল্কি দেবীর হেডও ফেরান গোলরক্ষক মাহমুদা আক্তার।

বাংলাদেশ প্রথমার্ধে সেরা সুযোগটি পায় ৪২তম মিনিটে। ডিফেন্ডার শামসুন্নাহারের বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় ডি বক্সের বাঁ দিকে ফাঁকায় থাকা সাজেদা খাতুনের কাছে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে দলকে হতাশ করেন সাজেদা।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে কর্ণার থেকে বল পেয়ে ভারতকে এগিয়ে দেন সুনিতা মান্দা। লিন্ডা কম ছোট করে কর্নার নেন। জানভি শেঠির কাছ থেকে ফিরতি বল পেয়ে লিন্ডার নেওয়া শটেই পা ছুঁইয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সুনিতা মান্দা।

৭৬তম মিনিটে মনিকা চাকমার দূরপাল্লার শট ক্রসবারে লাগায় সমতা ফেরেনি। ৮২তম মিনিটে তহুরা খাতুনের শট ডান দিকের পোস্টে লেগে ফিরলে বাংলাদেশের হতাশা আরও বাড়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। রোজিনা আক্তারের বাড়নো বল গোলমুখে পা ছোঁয়াতে পারেননি তহুরা। ফলে শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে গোলাম রব্বানী ছোটনের দলকে।

আগের তিন ম্যাচে মোট ২২ গোল করে হট ফেবারিট হিসেবেই ফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ দল। এই গোল উৎসবের সঙ্গে নিজেদের গোলপোস্টেও কোনো বল ঢুকতে দেয়নি তারা। বাংলাদেশ দলের গোলরক্ষক মাহমুদা আক্তারও বেশ আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নেমেছিলেন। কিন্তু শেষপর্যন্ত গোলপোস্ট ক্লিন শিট রাখতে পারেননি তিনি। আর এই এক গোল হজমের মধ্য দিয়েই সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট হারাল বাংলাদেশ।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত