আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

সাফ চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

শেষ মুহূর্তে তপু বর্মনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। সাফ সুজুকি কাপের ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিল স্বাগতিকরা। এর আগে গত ৪ সেপ্টেম্বর ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল জামাল ভূঁইয়া, তপু বর্মনরা। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে।

আজকের ম্যাচে জয়ের ফলে বাংলাদেশ সেমিফাইনালের পথে এগিয়ে গেল। নেপালের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলেই বাংলাদেশ শেষ চারে খেলবে। আবার এদি যদি বাংলাদেশ হেরে যায় এবং অন্য ম্যাচে ভুটানের কাছে পাকিস্তান হারে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে। শনিবার যদি বাংলাদেশ হারে এবং পাকিস্তান জয় পায় তাহলে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দুইটি দল সেমিফাইনালে খেলবে। আজ হারের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ভুটানের।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ৬০ শতাংশ সময় ধরে বল দখলে রাখে স্বাগতিকরা। ৩৭ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান। বিরতি থেকে ফেরার পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। অবশেষে ম্যাচের ৮৫তম মিনিটে সফল হয় বাংলাদেশ। গোলটি করেন তপু বর্মন। গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলায় তপু বর্মনকে হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে ভুটানের বিপক্ষেও একটি গোল করেছিলেন তপু বর্মন। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  

এবার তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে বাংলাদেশে। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০০৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আর ২০০৯ সালে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই হয়তো বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত