আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতেই আটকে থাকলো পাকিস্তান

ভারতেই আটকে থাকলো পাকিস্তান

এবারো ভারতের বাধা পেরুতে পারলো না পাকিস্তান। ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেলো ইমরান খানের উত্তরসুরীদের। 

রবিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে পুল ‘বি’ তে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৬ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। 

জয়ের জন্য ভারতের বেধে দেয়া ৩০১ রানের টার্গেটে পৌঁছতে পারলোনা মিসবাহ বাহিনী। অধিনায়ক মিসবাহ একা লড়াই করে শুধু পরাজয়ের ব্যবধানটা কমাতে পেরেছে। ৪৭ ওভারে ২২৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন মিসবাহ। এছাড়া ওপেনার আহমেদ শেহজাদের ৪৭ এবং হারিস সোহেলের ৩৬ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই নামের প্রতি সুবিচার করতে পারেনি। 

যদিও ষষ্ঠ উইকেট জুটিতে মিসবাহর সঙ্গী হয়ে আফ্রিদি কিছুটা আশা জাগিয়েছিলো। তবে তা বেশীক্ষণ স্থায়ী হতে দেননি ভারতীয়  বোলাররা। শেষ পর্যন্ত সামি, মোহিত ও উমেশের কাছে অসহায় আত্মসর্মপন করে পাকিস্তান। সামি ৩৫ রানে চারটি এবং উমেশ ও মোহিত দুটি করে উইকেট পান। এই পরাজয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ছয়বারের মোকাবেলায় সবকটিতেই হারলো পাকিস্তান। 

এরআগে অ্যাডিলেইড ওভালে  টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৩৪ রানে সোহেল খানের বলে মিসবাহকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করেন  ধাওয়ান ও কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে নিজের ২২তম সেঞ্চুরি তুলে কোহলী আউট হন ১০৭ রান করে। 

শেষ পর্যন্ত শিখড় ধাওয়ান আর সুরেশ রায়নার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভারত। ধাওয়ান ৭৩ এবং রায়না করেন ৭৪ রান। পাকিস্তানের হয়ে সোহেল ৫৫ রানে পান ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন ভিরাত কোহলী। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩০০/৭ (রোহিত ১৫, ধাওয়ান ৭৩, কোহলি ১০৭, রায়না ৭৪, ধোনি ১৮, জাদেজা ৩, রাহানে ০, অশ্বিন ১, সামি ৩*; সোহেল ৫/৫৫, রিয়াজ ১/৪৯)

পাকিস্তান: ৪৭ ওভারে ২২৪ (শেহজাদ ৪৭, ইউনুস ৬, হারিস ৩৬, মিসবাহ ৭৬, শোয়েব ০, আকমল ০, আফ্রিদি ২২, ওয়াহাব ৪, ইয়াসির ১৩, সোহেল ৭, ইরফান ১*; সামি ৪/৩৫, মোহিত ২/৩৫, উমেশ ২/৫০, অশ্বিন ১/৪১, জাদেজা ১/৫৬)

শেয়ার করুন

পাঠকের মতামত