আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

এক ইনিংসে ২৩ ছক্কায় বিশ্বরেকর্ড

এক ইনিংসে ২৩ ছক্কায় বিশ্বরেকর্ড

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ২৩টি ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ডি আর্চি শর্ট। শুক্রবার অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর জেএলটি ওয়ানডে কাপের ১২তম ম্যাচে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৫টি চার ও ২৩ ছক্কায় ১৪৮ বলে ২৫৭ রান করেন ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার শর্ট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন শর্ট। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৭ ছক্কা হাকিয়েছিলেন নামিবিয়ার গ্যারি স্লোইমেন।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়ের্স্টান অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যাট হাতে নামেন শর্ট। এরপর কুইন্সল্যান্ডের বোলারদের উপর ঝড় বইয়ে দেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়ি ফুটান শর্ট। ৫৭ বলে হাফ-সেঞ্চুরির পর ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
তিন অংকে পা দিয়ে আরও ভয়ংকর হয়ে উঠেন শর্ট। ১২৮ বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন শর্ট। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে আউট হন এই মারমুখী ব্যাটসম্যান। ইনিংসে ২৩টি ছক্কা মারেন তিনি। এই ইনিংসের মাধ্যমে ২০০৭ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ১৯৬ রান করার পথে ১৭টি ছক্কা হাঁকানো নামিবিয়ার গ্যারি স্নাইমেন কীর্তি ভেঙে নতুন রেকর্ডের জন্ম দেন শর্ট।

এ ছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তৃতীয় স্থানে নিজের নাম তুলেন শর্ট। সবার উপরে আছেন আলি ব্রাউন। ২০০২ সালে ওভালে গ্লামারগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন সারের ব্রাউন।
এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালে কলকাতায় শ্রীলংকার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত।
শর্টের এমন রেকর্ডের দিনে ১৮ বল বাকী থাকতে অর্থাৎ ৪৭ ওভারে ৩৮৭ রান অলআউট হয় ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার। এর মানে দলীয় স্কোরের ৬৬ দশমিক ৪ শতাংশ রান একাই করেন শর্ট। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ছিলো ১৭৩ দশমিক ৬৪।
জয়ের জন্য ৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭১ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ড। ১১৬ রানে জয় পায় ওয়ের্স্টান অস্ট্রেলিয়া।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত