আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

সেমিফাইনালে টাইগাররা

সেমিফাইনালে টাইগাররা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হংকংকে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিল। কিন্তু জয় উল্লাস ঠিক সেভাবে করতে পারেনি তৌহিদ-মাহমুদুল হাসানরা। তবে সেটা নিশ্চয় পাকিস্তানের হারের পর পুষিয়ে নিয়েছে। শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান জিতলে ঘরের মাঠে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হতো বাংলাদেশের যুবাদের। কিন্তু শ্রীলংকা ২৩ রানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে উঠে গেছে।

এশিয়া কাপে বাংলাদেশ যুবাদের শুরুটা ভালো হয়নি। শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে পাকিস্তানের হারের অপেক্ষায় ছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলংকার দেওয়া ২০০ রানের লক্ষ্যে পাকিস্তান যেতে পারেনি। হেরে গেছে ২৩ রানে। লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। আর ঘুরে দাঁড়াতে পারেনি সেখান থেকে।

অন্য ম্যাচে টসে জিতে প্রথমে হংকংকে ব্যাটে পাঠায় বাংলাদেশ যুবারা। এরপর বোলাররা যেন হংকং ব্যাটসম্যানদের দিকে এক একটি মারণ গোলা ছুড়তে থাকে। হংকং কিছু বুঝে ওঠার আগেই ৪৬.৫ ওভারে মাত্র ৯১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। হংকংয়ের করা ওই রান ৬ ওভারের মধ্যে টপকাতে পারলে সরাসরি সেমিফাইনালে যেতো বাংলাদেশ। কিন্তু তারা তা পারেননি। জিততে নিয়েছে ১১.২ ওভারে। তাও আবার ৫ উইকেট হারিয়ে।

ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলের মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তৌহিদরা। পরে আকবর আলী (২৫) আর মাহমুদুল হাসানের (৩২) ব্যাটে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ১১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ যুবারা 'বি' গ্রুপ থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিতে গেছে। তিন ম্যাচেই জিতে গ্রুপ সেরা হয়েছে শ্রীলংকা। তাই বাংলাদেশকে 'এ' গ্রুপের সেরা দলের মুখোমুখি হতে হবে। এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ এর 'এ' গ্রুপের সেরা দল হয়েছে ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। বাংলাদেশ-ভারত আগামী ৪ অক্টোবর সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হবে। অন্য ম্যাচে পরদিন শ্রীলংকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচ দুটি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত