আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

ক্যাপ্টেন-লিডার-লিজেন্ড মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানালো আইসিসি

ক্যাপ্টেন-লিডার-লিজেন্ড মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানালো আইসিসি

মাশরাফি বিন মুর্তজা—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। কিন্তু ২২ গজের এই গণ্ডি ছাড়িয়ে তিনি জায়গা করে নিয়েছেন ১৬ কোটি বাঙালির হৃদয়ে। ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মাশরাফি নামটি একজন ক্রিকেটার কিংবা অধিনায়কের চেয়েও অনেক বড় কিছু। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ৩৫ বছরে পা দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। জন্মদিনে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-সমর্থকের পাশাপাশি তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা।

জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব-ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এ ছাড়া ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এবং আইসিসি বিশ্বকাপের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে মাশরাফিকে ৩৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানাতে গিয়ে ডানহাতি এই পেসারকে অধিনায়ক, নেতা ও

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন মাশরাফি। যা ওই ম্যাচে বাংলাদেশের জয়ে দুর্দান্ত ভূমিকা রাখে। আফগানদের বিপক্ষে মাশরাফির বোলিংয়ের সেই ভিডিও ক্লিপ আইসিসি বিশ্বকাপের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা হয়েছে। একইসঙ্গে তাকে কিংবদন্তি উপাধি দিয়ে ৩৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।


আইসিসি বিশ্বকাপ পেজ থেকে জানানো শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।’

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ এই উইকেট শিকারিকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ফেসবুক পেজ থেকে আইসিসি লিখেছে, ‘সম্প্রতি তিনি বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে সর্বপ্রথম ২৫০ উইকেট নিয়েছেন। তিনিই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা।’

ফেসবুকের পাশাপাশি আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও মাশরাফির জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে। সেখানে তারা লিখেছে, ‘বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এবং এই ফরম্যাটেই ২৫১ উইকেট নিয়ে তাদের সর্বোচ্চ উইকেট শিকারি। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা।’

ইএসপিএন ক্রিকইনফো তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছে, ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির অভিষেক ২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ডানহাতি এই পেসারের। টি-টোয়েন্টিতে অভিষেক ২০০৬ সালে। কিন্তু ইনজুরির কবলে পড়ে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অনেকটা সময়ই মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। সাত বার যেতে হয়েছে অপারেশন টেবিলে। তবুও দমে যাননি!

২০১৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান মাশরাফি বিন মুর্তজা। তার হাত ধরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ঘরের মাটিতে হয়ে ওঠে অদম্য এক প্রতিপক্ষ। শুধু দেশে নয়, দেশের বাইরেও মাশরাফির হাত ধরে এসেছে সফলতা। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং এশিয়া কাপে সর্বশেষ আসরে ফাইনাল পর্যন্ত খেলেছে বাংলাদেশ। এর সবই সম্ভব হয়েছে একজন মাশরাফির কারণে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত