আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

মাঠে নেমেই জোড়া গোল উসাইন বোল্টের

মাঠে নেমেই জোড়া গোল উসাইন বোল্টের

স্প্রিন্ট ট্র্যাক থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর পেশাদার ফুটবলার হবার জন্য চেষ্টার কমতি নেই স্প্রিন্টের রাজা উসাইন বোল্টের। ১০০ মিটার স্প্রিন্টের দ্রুততম এই মানব ট্র্যাক ছেড়ে দেবার পর পেশাদার ফুটবলার হবার প্রচেষ্টায় ঘুরে বেড়িয়েছেন বিশ্বের নানান প্রান্তে। বিভিন্ন ক্লাবে অনুশীলনও করেছেন। তবে কোথাও থিতু হবার সুযোগ পাননি।

এই অতি আগ্রহের কারণে বোল্টের পাশে এসে দাঁড়িয়েছে অস্ট্রেলীয় ‘এ’ লীগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। অনন্ত কাল ট্রায়ালের সুযোগ করে দিয়েছে জ্যামাইকান এই গতি দানবকে। কিন্তু দৌঁড়ানো আর ফুটবল খেলা যে এক নয় সেটি হারে হারে টের পেয়েছেন বোল্ট। দলের হয়ে প্রথম মাঠে নামার সুযোগ পেয়ে মাত্র ২০ মিনিটেই ক্লান্তি ভর করেছিল তার। এগুতে পরেননি সেই দফায়।

তবে নিজের স্বপ্ন পুরণের অদম্য আগ্রহ দমাতে পারেনি বোল্টকে। লড়াই চালিয়ে গেছেন, সফলও হয়েছেন। শেষ পর্যন্ত ফুটবল ক্যারিয়ারের প্রথম মাইলফলকে পৌছেছেন বোল্ট। মাঠে নেমেছেন পেশাদার ফুটবলে জার্সি  পরে। দেখা পেয়েছেন গোলেরও। তাও আবার এক ম্যাচেই দুটি গোল করেছেন অলিম্পিকের আট স্বর্ণপদক জয়ী এই স্প্রিন্টার। গোল উদযাপনটা অবশ্য তার জন্য হয়ে গেছে কস্টদায়কও। কারণ দুই গোল করা ম্যাচে কুচকির ইনজুরিতেও আক্রন্ত হয়েছে তিনি।

শুক্রবার মৌসুম পূর্ব প্রীতি ম্যাচে সেন্ট্রাল কোস্টের হয়ে ফরোয়ার্ড হিসেবে নেমে এই অসাধ্য সাধন করেছেন বোল্ট। শুক্রবার সিডনিতে ম্যাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে অনুষ্টিত ম্যাচে দুই দুটি গোল করেছেন ১০০ মিটার স্প্রিন্টের এই বিশ্ব রেকর্ডধারী।ম্যাচের ৫৫তম মিনিটে গোল করেই উদযাপনে নেমে পড়েন বোল্ট। তার সেই বিখ্যাত ট্রেডমার্ক আদলে কাল্পনিক তীর ছুড়ে উদযাপন করেন পেশাদার ফুটবলের প্রথম গোলটি। ম্যাচের ৬৯তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় গোলের দেখা পান ৩২ বছর বয়সি এই বিশ্বখ্যাত তারকা। ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে তার দল।

গত আগস্টে অনির্ধারিত সময়ের জন্য ‘এ’ লীগের এই ক্লাবে ট্রায়ালে অংশগ্রহনের চুক্তিবদ্ধ হওয়া বোল্টের এটি ছিল প্রথম কোন ম্যাচ। এর আগে অবশ্য কয়েকটি ‘অ্যামেচার’ ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন বোল্ট।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত