আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

দারুণ জয় দিয়ে সিরিজ শুরু টাইগারদের

দারুণ জয় দিয়ে সিরিজ শুরু টাইগারদের

‘ঘরের মাঠে আমরাই ফেভারিট’, বাংলাদেশ অধিনায়কের মুখে এমনটা শোনা না গেলেও জিম্বাবুয়ের অধিনায়ক বলেছিলেন এই সিরিজে তারাই ফেভারিট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এখনও বাকি আছে আরও দুই ম্যাচ। তবে প্রথম ম্যাচ জিতে যে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেছে এটাই এখন সত্য।

আজ রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই মাঠে ২৫০ রান করলে যে কোনও দলই যে জিততে পারে সেটা গতকাল সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

এই লক্ষ্যেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়কের। কিন্তু ব্যাটিংয়ে নেমে যেভাবে উইকেট দিয়ে আসার মিছিল শুরু করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা তাতে ২০০ রান পার হতো কি না তা নিয়েই ছিল সন্দেহ।

দলীয় ১৬ রানের মাথায় ১৪ বলে চার রান করে বিদায় নেন লিটন দাস। এরপর অভিষিক্ত ফজলে রাব্বিও ফেরেন রানের খাতা খোলার আগে।

ইমরুল-মুশফিক জুটি কিছুটা আশা দেখালেও এগোতে পারেনি বেশিদূর। ব্রেন্ডন মাভুতার বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলেন ১৫ রান করে।

এরপর মোহাম্মদ মিঠুন এসে রান তুলছিলেন দ্রুত। কিন্তু ৪০ বলে ৩৭ রান করে কাইল জার্ভিসের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ডান-হাতি এই ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ শূন্য রানে আর মেহেদী হাসান মিরাজ ১ রানে আউট হয়ে কপালে পড়ে চিন্তার ভাজ।

এত কিছু ঘটে গেলেও ইমরুল কায়েস একটুও নড়েননি তার কক্ষপথ থেকে। শেষ পর্যন্ত টেনে নিলেন দলকে। সঙ্গী হিসেবে পেলেন মোহাম্মদ সাইফুদ্দিনকে।

ইমরুল কায়েস তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ শতক। টেন্ডাই চাতারার বলে ক্যাচ দিয়ে যখন প্যাভিলিয়নে ফিরছেন এই ওপেনার তখন তার নামের পাশে ১৪০ বলে ১৪৪ রানের এক ঝলমলে ইনিংস। তার এই লম্বা ইনিংসে ছিল ৬টি ওভার বাউন্ডারি আর ১৩টি বাউন্ডারি।

এদিন সাইফুদ্দিনও আস্থার প্রতিদান দেন। ক্যারিয়ারে প্রথম অর্ধশত রান করে দলকে এনে দেন শক্ত ভিত।
৫০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ফেভারিটের মতোই শুরু করেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর কেফাস ঝুওয়াও। এই দুইয়ের জুটি থেকে আসে ৪৮ রান।

কিন্তু জুটি ভয়ঙ্কর হয়ে উঠার আগে মুস্তাফিজু রহমান ফেরান ঝুওয়াওকে। ২৪ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন এই ওপেনার। এর পরপরই প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকে সাজঘরে ফেরান নাজমুল অপু।

উইকেটে থিতু হতে পারেননি আরেক ওপেনার মাসাকাদজাও। ৩৪ বলে ২১ করে পড়েন রান আউটের ফাঁদে। এরপর ক্রেগ আরভিন আর সিকান্দার রাজা মিলে প্রতিরোধ গড়ার প্রচেষ্টাও সফল হতে পারেননি। ২ বলে ৭ রান করে বিদায় নেন সিকান্দার রাজা। অন্যদিকে ব্যক্তিগত ২৪ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন আরবিন।

এর পর কাণ্ডারি হয়ে দাঁড়ান শেন উইলিয়ামস। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। যদিও পথে ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা ছিটকে যান। সেসময় বড় রানে জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা।

তবে কাইল জারভিসকে নিয়ে নবম উইকেটে ৬৭ রানের বড় পার্টনারশিপ গড়েন উইলিয়ামস। ৪৯তম ওভারের চতুর্থ বলে আউট হন জারভিস। শেষ পর্যন্ত ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। তবে ২৮ রানের হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত