আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

জিম্বাবুয়ের বিপক্ষে দশমবারের মতো সিরজ জয়

জিম্বাবুয়ের বিপক্ষে দশমবারের মতো সিরজ জয়

তামিম ইকবালকে ছাড়া উদ্বোধনী জুটিতে ১৪৮ রান। চোটে পড়ে দলের বাইরে থাকা বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের অভাব এই ম্যাচে ক’জনই বা অনুভব করেছে! লিটন দাস আর ইমরুল কায়েসের জুটি যেটা করে দেখালো তাতে লোকাল হিরো তামিমের অভাব অনুভব করারও কথা না।

৭৭ বলে লিটনের ৮৩ রান। ১০৭.৭৯ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১২ চার আর একটি ছয়। এতটা নিখুঁত ব্যাটিং করছিলেন তাতে শতক বঞ্চিত হওয়াটা দুঃখজনকই বটে।

গত রোববার প্রথম ওয়ানডেতে ফজলে মাহমুদ নিজের অভিষেক ম্যাচে করেছিলেন চার বলে শূন্য। আজ অবশ্য একটা বল বেশি খেলেছিলেন, তাতেও ফিরলেন রানের খাতা না খুলেই। সিকান্দার রাজাকে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে হলেন স্ট্যাম্পিং। শঙ্কা জাগারই কথা তার ক্যারিয়ার নিয়ে। 

‘ইমরুল কায়েসের শতকে সিরিজ বাংলাদেশের’ এমন শিরোনাম লেখাই যেতো কিন্তু বিপত্তি বাঁধায় সেই সিকান্দার রাজার বলেই। নার্ভাস নাইন্টির কোটায় ক্যাচ তুলে দিলেন এল্টন চিগুম্বুরার হাতে। ১১১ বলে ৯০ রান করে ফিরলেন সাজঘরে।

মুশফিকের সঙ্গে ইমরুলের জুটিটা ৫৯ রানের। ইমরুল বিদায় নিলেও মুশফিককে আউট করতে পারেনি সিকান্দার রাজারা। টাইগার ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারে ভরসার নাম হয়ে উঠা মোহাম্মদ মিঠুনকে নিয়ে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন মিস্টার ডিপেন্ডেবল।

৭ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ।

এর আগে দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক।

হ্যামিল্টন মাসাকাদজা আর কেফাস ঝুওয়াওয়ের উদ্বোধনী জুটি ১৮ রানের মাথায় ভাঙ্গলেও ব্রেন্ডন টেইলরের ৭৫, শেন উইলিয়ামসনের ৪৭ আর সিকান্দার রাজার ৪৯ রানে ভর করে বাংলাদেশকে লক্ষ্য ছুড়ে দিয়েছিল ২৪৭ রানের।

বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন নিয়েছিলেন ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট। এই ম্যাচ জয়ে সিরিজসহ জিম্বাবুয়েকে ১০ বার সিরিজ হারালো বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী ২৬ অক্টোবর একই ভেন্যুতে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত