আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

মুশফিকের অনবদ্য ডাবল সেঞ্চুরি

মুশফিকের অনবদ্য ডাবল সেঞ্চুরি

বড় ইনিংস খেলার অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন ইনিংস লম্বা করার কথা। ব্যাটে-বলে হচ্ছিল না। অনেক কাছে গিয়েও ব্যর্থ হচ্ছিলেন। তবুও দমে যাননি। নতুন করে আবার লড়াই শুরু। সেই লড়াইয়ে অবশেষে আসল সফলতা। অপেক্ষা ফুরাল মিরপুর শের-ই-বাংলায়।যে মাঠে ছিল না কোনো সেঞ্চুরি সেই মাঠেই গড়লেন ইতিহাস। পড়লেন রেকর্ড মালা। মহাকাব্যিক ইনিংস উপহার দিলেন মুশফিকুর রহিম।

বিশে^র একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি এখন মুশফিকুর রহিমের নামের পাশে। জ¦লজ¦ল করছে আরও কিছু অর্জন। বাংলাদেশের হয়ে বল ও মিনিটের হিসেবে দীর্ঘতম ইনিংস এখন তার দখলে। সেই সুবাদে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটিতেও তার নাম।

তার ব্যাট যেদিন হাসে সেদিন হাসে পুরো বাংলাদেশও। আজও ব্যতিক্রম হল না। প্রথম দিনের ৩০৩ রানের সঙ্গে আজ বাংলাদেশ যোগ করল আরও ২১৯ রান। সব মিলিয়ে ঢাকা টেস্টে ৭ উইকেট হারিয়ে৫২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। পড়ন্ত বিকেলে ১৮ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় জিম্বাবুয়ে। ২৫ রান তুলতেই তারা হারিয়েছে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট।

১১১ রানে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মুশফিক। সঙ্গী মাহমুদউল্লাহ। শুরু থেকেই বেশ মন্থর ব্যাটিং তাদের। প্রথম ঘন্টায় ১৪ ওভারে রান মাত্র ২২। আর প্রথম সেশনে ৩০ ওভারে রান ৬২। কোনো উইকেট না হারিয়ে বিরতিতে যান দুই ‘ভায়রা’। মুশফিক অপরাজিত ১৩৫, মাহমুদউল্লাহ ৩৫।

দীর্ঘ সময় ধরে রান খরায় থাকা মাহমুদউল্লাহ ফিরে পেয়েছিলেন নিজের আত্মবিশ^াস। ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছিলেন। কিন্তু ৪০ মিনিটের বিরতির পর নিজের মনোযোগ ধরে রাখতে পারেননি। বিরতির পর ১ রান যোগ করে ফেরেন জারভিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পুল শটে বাউন্ডারি মেরে দারুণ শুরু করেছিলেন আরিফুল হক। কিন্তু উইকেট বিলিয়ে আসেন জারভিসের বলে। ৪ রান করা আরিফুলের উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন জারভিস।

দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে দেখেও বিচলিত হননি মুশফিক। দৃঢ় ব্যাটিংয়ে এগিয়ে যান ডাবল সেঞ্চুরিতে।ঘড়ির কাঁটায় যখন ১টা ৫৪ মিনিট তখন মুশফিকের নামের পাশে বাংলাদেশের দীর্ঘতম ইনিংসের রেকর্ড। ২০০০ সালে অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুল ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন। আর মুশফিক অপরাজিত ৫৩৬ মিনিট।১৯৫ রানে অপরাজিত থেকে গিয়েছিলেন চা-বিরতিতে। চা-বিরতির পরপরই ছুঁয়ে ফেলেন ল্যান্ডমার্ক।

১৯৯ রানে এবার পথ ভুলেননি। কিছুদিন আগে এশিয়া কাপে ৯৯ রানে আউট হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে। এবার ১৯৯ রানে থেকেই খেলেছেন ৬ বল। সপ্তম বলে পেয়েছেন ১ রান। ৪০৭ বলে মুশফিক পৌঁছলেন ডাবল সেঞ্চুরিতে। দুই হাত মেলে দৌড়ালেন অনেকদূর। হাতের থেকে পড়ে গেল ব্যাট। গ্লাভস খুলে আঁকলেন ভালোবাসার চিহ্ন। উদযাপন তখনও থামেনি। সিজদাহ করে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায়। ড্রেসিং রুমের বাইরে তখন পুরো দল। হাত তালি দিয়ে মুশফিককের অর্জনকে নিয়ে যাচ্ছিলেন চূড়ায়। আর মিরপুরের গ্যালারিতে তখন একটাই নাম, মুশফিক-মুশফিক-মুশফিক।

মুশফিকের ডাবলের আগে মিরাজ ছুঁয়ে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফ সেঞ্চুরি। এরপর দুজন দুহাত খুলে কড়া শাসন করেন জিম্বাবুয়ের বোলারদের। ব্যাটিং ধারাবাহিকতায় মুশফিক পৌঁছে যান ২১৯ রানে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেছিলেন। আজ সেই রান ছাড়িয়ে যান। সাথে আশরাফুলের রেকর্ডও। বলের হিসেবে মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে গলে খেলেছিলেন ৪১৭ বল। ২১৯ রানে মুশফিক যখন অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন তার নামের পাশে বলের সংখ্যা ৪২১, মিনিট ৫৮৯! ভাবা যায়।

প্রয়োজনের থেকে বেশি অনুশীলন ও পরিশ্রম করেন বলে সতীর্থদের কাছে মুশফিক সব সময় অনুপ্রেরণার আরেক নাম। এবার মুশফিক হয়ে গেলেন টার্গেট! সাদা পোশাকে বাংলাদেশের সবার উপরে তার নাম। তাকে ছাড়িয়ে যেতে সতীর্থদের করতে হবে বিরোচিত কিছু। ছোট গল্প অনেক পড়িয়েছেন মুশফিক। আজ পড়ালেন মহাকাব্য। অসাধারণ, দুর্দান্ত, নান্দনিক, দর্শনীয়, মহাকাব্যিক এ ইনিংসে শীতল হাওয়া বইছে ড্রেসিংরুমে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত