আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ইতালীর ইন্টার বাংলা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ

ইতালীর ইন্টার বাংলা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে  অংশগ্রহণ

স্বপ্নহীন পথ চলা যেমন অসম্ভব তেমনি স্বপ্নের বাস্তবায়ন করাটাও সহজ ব্যাপার নয়। মানুষ তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায় নিরন্তর, জীবনের লক্ষ্য পূরণে ইন্টার বাংলা স্পোটিং ক্লাব ইতালী।

পৃথিবীতে যত রকম খেলা আছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। আবহমান বাংলার ঐতিহ্যের সাথে ফুটবল খেলা ওতপ্রোতভাবে জড়িত থাকেন বাংলাদেশি প্রবাসীরা। ইতালীর তরপিনাত্তারার বাংলাদেশিদের  রয়েছে গৌরবময় অবস্থান তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়াসহ নানা ঐতিহ্যময় কর্মকাণ্ডে পরিপূর্ণ।

বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালীর আয়োজনে গত রবিবার ইতালী রোম শহরে পরান কৃষ্ণ সাহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে ইন্টার বাংলা স্পোটিং ক্লাব, এতে ইতালীর বিভিন্ন শহর থেকে সামাজিক সংগঠনের ফুটবলের টিম অংশগ্রহণ করছে।এবং রোমের ইন্টার বাংলা স্পোটিং ক্লাবে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে এতে তাদের প্রতিদ্বন্দ্বী দল ছিল বিডি ওয়ারিয়াস স্পোটিং ক্লাবে এবং খেলায় ইন্টার বাংলা স্পোটিং ক্লাব ৪-০ গোলে বিজয় অর্জন করে।

এ সময় খেলার মাঠে প্রথমেই বাংলা সেলুন তরপিনাত্তারার সত্বধিকারী ও ইন্টার বাংলাস্পোটিং ক্লাবের ম্যানেজার ইমরুল কায়েছ এর সার্বিক সহযোগিতায় ইন্টার বাংলা স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় ইমরুল কায়েছ বাংলা সেলুনের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন।

এতে আরো উপস্থিত ছিলেন ইন্টার বাংলা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা বায়জিদ আলী, পরিচালক সামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে দলের ম্যানেজার ইমরুল কায়েছ বলেন, বর্তমান বিশ্বে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় ও চিত্তাকর্ষক খেলা। সাম্প্রতিক কালে ফুটবল খেলা ‘খেলার রাজা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই খেলা সময়সাপেক্ষ, ব্যয়সাধ্য ও আভিজাত্যপূর্ণ। বর্তমানে ফুটবল বাঙালি জাতির অনেক আশা-আকাক্সক্ষা এবং প্রেরণার উৎস হয়ে উঠেছে। ইন্টার বাংলা স্পোটিং ক্লাব সামনে জাতীয়পর্যায়ে গিয়ে খেলতে পারে সেই আশা ব্যাক্ত করে সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন। এবং সকলকে ইন্টার বাংলা স্পোটিং ক্লাবের টিমের আগামী দিনের অগ্রযাত্রাকে আরো দূর করতে সকলেকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত