আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

বাড়ি-গাড়ি সব বেঁচে দিচ্ছেন রোনালদো!

বাড়ি-গাড়ি সব বেঁচে দিচ্ছেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়ি-গাড়ি প্রীতির কথা ফুটবলপ্রেমীদের কাছে অজানা নয়। বিলাসবহুল বাড়ি ও অত্যাধুনিক গাড়ির প্রতি পর্তুগিজ সুপারস্টারের আকর্ষণটা বহু পুরনো। কিন্তু সেই রোনালদোই এবার বাড়ি-গাড়ি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালে পাঁচটি বেডরুমের প্রাসাদসম বাড়িতে থাকতেন রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেও বাড়িটির মালিকানা নিজের কাছেই রেখেছিলেন তিনি। এবার চেশায়ারের সে বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাসের এই পর্তুগিজ ফরোয়ার্ড।

অবশ্য ক্রয়মূল্যের চেয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা কমে বাড়িটি বিক্রি করতে হচ্ছে রোনালদোকে। ২০০৬ সালে প্রায় ৪১ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন তিনি। পরবর্তী এক যুগে মুদ্রার মূল্যমান বাড়লেও বাড়ি বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে। বাড়িটির বর্তমানে বাজার মূল্য সাড়ে ৩৪ কোটি টাকার বেশি নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্ট এজেন্টরা।
তিনতলা বাড়িতে সুইমিং পুল, জিমনেশিয়াম ও সিনেমা হলসহ প্রায় সব সুবিধাই রয়েছে। ছবি: সংগৃহীত

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরই বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন রোনালদো। পরবর্তী সময়ে সিদ্ধান্ত পাল্টে ম্যানচেস্টারের ডিফেন্ডার লুক শকে ভাড়া দেন তিনি। ভাড়া বাবদ মাসে সাড়ে সাত লাখ টাকা ভাড়া পেতেন রোনালদো। চেশায়ারের অ্যালডারলি এজে অবস্থিত তিনতলা বাড়িতে ইনডোর সুইমিং পুল, জিমনেশিয়াম ও সিনেমা হলসহ প্রায় সকল আধুনিক সুবিধাই রয়েছে।

স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরই অডি কোম্পানির একটা গাড়ি কিনেছিলেন রোনালদো। এস-থ্রি ক্যু মডেলের সেই গাড়িটিও বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বাড়ি বিক্রিতে লোকসান গুনলেও গাড়িটি বিক্রি করতে যাচ্ছেন প্রায় তিন গুণ বেশি দামে।
কেবল বাড়ি নয়, গাড়িও বিক্রি করে দিচ্ছেন রোনালদো। ছবি: সংগৃহীত

২০০০ সালে বাজারে আসা অডি কোম্পানির এই গাড়িটির বর্তমান মূল্য ছয় হাজার থেকে ১০ হাজার ইউরো। এদিকে রোনালদো নিজেও অবশ্য গাড়িটা ‘সেকেন্ড-হ্যান্ড’ কিনেছিলেন। তবে বিক্রির জন্য গাড়িটির দাম হাঁকানো হয়েছে ২০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত