আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

ক্লাবের মালিক বনে গেলেন মেসি

ক্লাবের মালিক বনে গেলেন মেসি

এখনো তিনি আপাদমস্তক একজন ফুটবলার। তবে এই পরিচয়ের পাশাপাশি তার অন্য একটা গোপন পরিচয়ও আছে। লিওনেল মেসি আসলে ব্যবসায়ীও। হোটেলসহ একাধিক ব্যবসা আছে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের। ফুটবলারের অন্তরালে এবার যুক্ত হয়ে গেল তার আরও একটি পরিচয়। মেসি এখন ফুটবল ক্লাবেরও মালিক।

সত্যিই তাই। তবে একক মালিক নন, জেরার্ড পিকে ও সেস ফ্যাব্রিগাসের সঙ্গে তিনিও একজন অংশীদার। কিছুদিন আগেই বার্সেলোনা ভিত্তিক একটা আধা পেশাদার ক্লাবের মালিকানা কিনেছেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। এফসি অ্যান্ডোরা নামের ক্লাবটি আসলে তার মালিকানাধীন কোম্পানি কসমস ক্লাবটা কিনেছে। পিকের সেই ক্লাবের শেয়ার কিনে মেসি এবং ফ্যাব্রিগাসও বনে গেলেন মালিক।

এল ডিয়ারি ডি অ্যান্ডোরা এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই খবর। তবে মেসি ও ফ্যাব্রিগাস ঠিক কত শতাংশ শেয়ার কিনেছেন সেটা জানানো হয়নি। তবে এটা নিশ্চিত করা হয়েছে, পিকের কোম্পানি কসমসের তুলনায় কম শতাংশ শেয়ার কিনেছেন তারা। মানে এখনো ক্লাবটির মুল মালিক পিকের কসমস গ্রুপ। সেই সুবাদেই ক্লাবটির প্রেসিডেন্ট বিশ্বখ্যাত সংগীত শিল্পী শাকিরার প্রেমিক পিকে।

এফসি অ্যান্ডোরা কাতালনের প্রথম বিভাগে খেলছে। যা স্পেনের চতুর্থ পর্যায়ের লিগ। তবে কসমস গ্রুপ মালিকানা কেনার পরই ক্লাবটিকে পুরোপুরি পেশাদার ক্লাবে পরিণত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ক্লাবটির কোচিং দায়িত্ব দেওয়া হয়েছে পিকে-মেসিদের বার্সেলোনারই সাবেক দুই খেলোয়াড় আলবার্ট জরকুয়েরা ও গ্যাব্রি গর্সিয়াকে। শুধু তাই নয়, ক্লাবটিকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে নতুন খেলোয়াড় কেনাও শুরু করে দেওয়া হয়েছে। গত সপ্তাহ দুয়েকের মধ্যেই কেনা হয়েছে ৪ জন নতুন খেলোয়াড়।

ক্লাবটিকে ঘিরে পিকে-মেসিদের চূড়ান্ত লক্ষ্যের কথা জানা যায়নি। তবে মেসি-পিকে-ফ্যাব্রিগাসদের মতো বিশ্বসেরা ফুটবলাররা যখন ফুটবলের ব্যবসায় নাম লিখিয়েছেন, ক্লাবটিকে যে তারা পুনর্গঠন করে বিখ্যাত করার চেষ্টা করবেন, সেটা অনুমিতই। টাকা তো তাদের আর কম নেই। ইচ্ছা করলেই তিনজনে মিলে কাড়ি কাড়ি টাকা ঢেলে এফসি অ্যান্ডোরায় বসাতে পারবেন তারার মেলা। চতুর্থ পর্যায় থেকে ক্লাবটিকে তুলে আনতে পারবেন শীর্য পর্যায়ে।

কে জানে, পিকে-মেসিদের পরিকল্পনাও হয়তো সেটাই। টাকার প্রভাবে ধীরে ধীরে অখ্যাত ক্লাবটিকে বিখ্যাত করা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত