আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কেন আইসিসি বাংলাদেশকে বৈষম্য করছে ?

কেন আইসিসি বাংলাদেশকে বৈষম্য করছে ?

বিশ্ব কাপ ক্রিকেট - ২০১৫

২০১৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত, গত ১০০ বছরে ৪৭৮ জন আম্পায়ার টেস্ট ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। ঐ তালিকায় দশটি টেস্ট খেলুড়ে দেশের ভিতর থেকে টেস্ট পরিচালনা করার সুযোগ পাওয়া আম্পায়ারদের দেশওয়ারি সংখ্যা হচ্ছে এরকম: ইংল্যান্ড ১০৮ জন, অস্ট্রেলিয়া ৭২, ভারত ৫৭, ওয়েষ্ট ইন্ডিজ ৪৯, দক্ষিণ আফ্রিকা ৪১, নিউ জিল্যান্ড ৩৫, পাকিস্তান ৩২, শ্রীলঙ্কা ১৬, জিম্বাবুয়ে ৪ এবং বাংলাদেশ ৪। একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে ১৯৭১- ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে যাঁরা আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন, তাঁদের দেশওয়ারি সংখ্যা নিম্নরূপ : ভারত ৮৬ জন, অস্ট্রেলিয়া ৪২, ইংল্যান্ড ৪১, পাকিস্তান ৩৭, শ্রীলংকা ২২, ওয়েস্ট ইন্ডিজ ৩২, নিউজিল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ১২, জিম্বাবুয়ে ১৪, বাংলাদেশ ১০ জন।

একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে আম্পায়ারিং করার গৌরব অর্জন করেছেন : দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন ২০৯ ম্যাচ, নিউ জিল্যান্ডের বিলি বাউডেন ১৯৩, ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার ১৮১, অস্ট্রেলিয়ার সাইমন টাওফেল ১৭৬, অস্ট্রেলিয়ার ড্যারেল হারপার ১৭৪, ইংল্যান্ডের ডেভিড শেফার্ড ১৭২, পাকিস্তানের আলিম দার ১৬৮। বাংলাদেশের এনামুল হক সবচেয়ে বেশি, ৪৯ ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন। কী টেস্ট, কী একদিনের আন্তর্জাতিক ম্যাচ- উভয় ধরনের খেলাতেই আম্পায়ার নির্বাচনের

ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আইসিসির বৈরিদৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের পরও আমাদের প্রতি আইসিসির

এই বিবেচনা মোটেও গ্রহণযোগ্য নয়। মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আমাদের দাবি যথাযথভাবে তুলে ধরতে পারছেন না।

আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বার্গেনিং এবিলিটি কম, তা বাড়াতে হবে। কেননা, আমি মনে করি এর সঙ্গে আমাদের ক্রিকেটারদের মনোবল বৃদ্ধির ব্যাপারটি মনস্তাত্ত্বিকভাবে জড়িত। ২০১১ সালে বাংলাদেশ-ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দশম বিশ্বকাপ ক্রিকেটে ১৮ সদস্যের আম্পায়ার লিস্টের বাইরে বাংলাদেশের এনামুল হক-কে রিজার্ভ লিস্টে রাখা হয়েছিল। ওটা ছিলো আমাদের জন্য সান্ত্বনা পুরস্কার।

এবারের একাদশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোনো আম্পায়ার মূল প্যানেলে তো নেই-ই, এমনকি রিজার্ভ লিস্টেও নেই। এবার আমাদের সেই সান্ত্বনা পুরস্কারটিও রইলো না।

শেয়ার করুন

পাঠকের মতামত