আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কে এই হ্যারি কেন?

কে এই হ্যারি কেন?

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে অবস্থান করছেন লিওনেল মেসি। এরপর দ্বিতীয় স্থানে প্রত্যাশিত ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তিন নাম্বারে থাকা নামটাতেই যত চমক! ফুটবলের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তারা হয়তো ভেবে নিতে পারেন নেইমার কিংবা অ্যাগুয়েরোর নাম।

কিন্তু না, লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে অবস্থান করছেন হ্যারি কেন। ইংল্যান্ডের ২১ বছর বয়সী এই হ্যারি কেন বর্তমানে টটেনহাম হটস্পারের হয়ে খেলছেন। চলতি মৌসুমে ২৬ গোল করে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নাম্বারে অবস্থান করছেন তিনি। শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) বিপক্ষেও দুই গোল করেন হ্যারি কেন।

আর শীর্ষে থাকা লিওনেল মেসি রোববার দুর্দান্ত এক হ্যাটট্টিক পুর্ণ করেন। এর ফলে তার দখলে সর্বোচ্চ ৪১ গোল। এজন্য এলএম টেনকে খেলতে হয়েছে ৩৮ ম্যাচ। আর তারই চিরপ্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৯ গোল করে সর্বোচচ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছেন।

হ্যারি কেন ২০০৯ সাল থেকে টটেনহাম হটস্পারে খেলছেন। ইংল্যান্ডের অনুর্ধ ১৭, ১৯, ২০ এবং ২১ এর হয়েও নজর কুড়িয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ইংলিশ কোচ রয় হজসনও।

শেয়ার করুন

পাঠকের মতামত