আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা গড়েই ফেললেন জোকোভিচ

সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা গড়েই ফেললেন জোকোভিচ

ম্যাচজয়ী পয়েন্টটা পেতেই র্যাকেটটা ছুড়ে ফেলে দু-হাঁটু গেড়ে বসে পড়লেন কোর্টে। দুই হাত উপরের দিকে প্রসারিত করে আকাশের দিকে তাকালেন। এরপর চোখ দুটো বন্ধ করলেন। মুখখানা করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঈশ্বরের কাছে। মাত্রই প্রবল প্রতিপক্ষ রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ইতিহাসে সর্বোচ্চ সপ্তম শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন। নোভাক জোকোভিচের উদযাপনে একটু ভিন্ন মাত্রা তো পাবেই।

রয় এমারসন ও রজার ফেদেরারের সর্বোচ্চ ৬ শিরোপার রেকর্ড সার্বিয়ান তারকা ভাগ বসান গত মৌসুমেই। এবার তাই তার সামনে ওই দুই কিংবদন্তিকে পেছনে রেকর্ডটা নিজের করে নেওয়ার। একের পর এক ধাপ পেরিয়ে যখন ফাইনালে পা রাখলেন, তখনো একটা সংশয় মিশ্রিত প্রশ্ন অদৃশ্যে বাজছিল-জোকোভিচ রেকর্ডটা গড়তে পারবেন তো?

প্রশ্নটা উঠছিল, কারণ ফাইনালে তার প্রতিপক্ষ যে ছিলেন রাফায়েল নাদাল। নেটের দুই পাশে টেনিস ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা। মেলবোর্ন পার্কে দর্শকেরা তাই আশায় বুক বেঁধেছিল ধ্রুপদী এক লড়াই দেখার। ক্লাসিক ম্যাচের স্বপ্ন দেখছিল আসলে বিশ্বজুড়ে টেনিস ভক্তরাও। কিন্তু আজ মেলবোর্ন পাকে দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।

একেবারেই যে লড়াই হয়নি, তা নয়। তবে ধ্রুপদী লড়াই বলতে যা বোঝায়, নাদাল তা করতে পারেননি। রেকর্ড গড়ার ক্ষুধু মেটাতে জোকোভিচ ম্যাচটা জিতে নিয়েছেন অনায়াসেই। মাত্র দুই ঘণ্টা ৪ মিনিটেই শেষ করে দিয়েছেন ম্যাচের আয়ু। জিতেছেন সরাসরি ৬-৩, ৬-২, ৬-৩ গেমে।

সব মিলে অস্ট্রেলিয়ান ওপেনে এটা তার সপ্তম শিরোপা। মেলবোর্ন পাকে এর আগে ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালে শিরোপা উৎসব করেছেন। এই শিরোপা জয়ের মধ্যদিয়ে সার্বিয়ান কিংবদন্তি সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ীদের তালিকায় নিজেকে নিয়ে গেলেন তিন নম্বরে। সব মিলে এটা তার ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লামের একক শিরোপা। তার উপরে কেবল দুজন, আজকের ‘পরাজিত নায়ক’ রাফায়েল নাদাল (১৭টি) ও সুইজ কিংবদন্তি রজার ফেদেরার (২০টি)।

জোকোভিচের আগে মেয়েদের এককে শিরোপা জিতেছেন জাপানি তারকা নওমি ওসাকা। পেত্রা কেভিতোভাকে ৭-৬ (৭-২), ৫-৭, ৬-৬ গেমে হারিয়ে জাপানি মেয়ে গড়েছেন দুদটি রেকর্ড। প্রথমত প্রথম জাপানি হিসেবেই শুধু নয়, প্রথম এশিয়ান হিসেবেই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। এই শিরোপা জয়ের মধ্যদিয়ে প্রথম জাপানি, একই সঙ্গে প্রথম এশিয়ান হিসেবে ২১ বছরের নওমি পা রেখেছেন মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত