আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পূর্বাচলে ‘স্টেট অব আর্ট’ স্টেডিয়াম বানাবে বিসিবি

পূর্বাচলে ‘স্টেট অব আর্ট’ স্টেডিয়াম বানাবে বিসিবি

‘স্টেট অব আর্ট’ স্টেডিয়ামের আলাদা বিশেষত্ব রয়েছে। এটা শুধু একটি স্টেডিয়াম নয়, এর স্থাপনায় জড়িয়ে থাকে ঐতিহ্য, অসাধারণ নিদর্শণ, দারুণ শিল্প শৈলি। এ ধরণের স্টেডিয়াম গুলো গড়ে উঠে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে। স্টেডিয়াম ভিলেজেই থাকে আবাসন সুবিধা, যোগাযোগ অবকাঠামো।

ইউরোপের স্টেডিয়ামগুলো গড়ে তোলা হয় ‘স্টেট অব আর্ট’- এর আদলে। আইকনিক এ ধরণের স্টেডিয়ামগুলো মুগ্ধতা ছড়ায়, তৈরি করে ভিন্ন আবহ। উপমহাদেশে সচরাচর এ স্টেডিয়ামগুলো দেখা যায় না। ভারতের গুজরাটে এমনই এক স্টেডিয়াম বানাচ্ছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েসন। দীর্ঘদিন ধরে এমনই স্টেডিয়াম বানানোর কথা বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্বপ্ন বেশিদূরে নয়।

অত্যাধুনিক স্টেডিয়াম বানানোর জন্য পূর্বাচলে ৩৭.৪৯ একর জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য ব্যয় করতে হয়েছে মাত্র ১০ লাখ টাকা।নিজস্ব অর্থায়ণ ও ব্যাবস্থাপনায় বিসিবি নির্মাণ করতে যাচ্ছে ৫০ হাজার দর্শক আসন বিশিষ্ট আন্তর্জাতিক মানের এ স্টেডিয়াম।

‘স্টেট অব আর্ট’ স্টেডিয়াম বানাতে আগ্রহী বিসিবি। আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,‘আমরা ঠিক করেছি এটার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্টচেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। মূলত নকশা ও পরামর্শক চেয়ে আমরা দরপত্র আহ্বান করব। আজ তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরের থেকেও বিশেষজ্ঞ কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই।’

খরচের বিষয়ে বোর্ড সভাপতি বলেন,‘স্টেডিয়ামের খরচ পুরোটা করবে বিসিবি। আমরা চাচ্ছি ‘স্টেট অব আর্ট’ স্টেডিয়াম করতে। দেখার মতো একটা জায়গা হবে। নকশার কারণে খরচ বেশি হবে। আইকনিক কিছু করব আমরা।’

এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি, ইনডোর, সুইমিংপুল, জিমনেশিয়াম থাকবে। সাথে থাকবে পাঁচ তারকা মানের একটি হোটেলও।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত