আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

সংসদে গেলেন এমপি মাশরাফি

সংসদে গেলেন এমপি মাশরাফি

সংসদে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন বিকেলে পাঁচটায় সংসদে যোগ দেন তিনি। এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, কিন্তু সেসময় বিপিএলের কারণে ব্যস্ত থাকায় আজই প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন মাশরাফি।

মঙ্গলবার সংসদে যোগ দিলেও মাশরাফির বুধবার বিপিএলে একটি ম্যাচ রয়েছে তার। শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ঢাকার বিপক্ষে বুধবার জিততেই হবে মাশরাফির রংপুরকে। ক্রিকেটে মাঠের জটিল সব সমীকরণ মাথায় নিয়েই মঙ্গলবার প্রথমবারের মতো সংসদে গেলেন মাশরাফি। বিপিএল শেষেই মাশরাফির ব্যস্ততা কমছে না। আগামী ৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে খেলতে মাশরাফি নিউজিল্যান্ড সফরে যাবেন।

ক্রিকেটের ২২ গজে তুখোড় অধিনায়ক রাজনীতির ময়দানে নবীন। রাজনীতিতে জড়ালেও মাশরাফি আগামী বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট নিয়েই থাকতে চান। বাকি কয়দিন ক্রিকেটে সময় দেওয়ার পর সুযোগ থাকলেই কেবল রাজনীতির বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হবেন। গত রোববার মাশরাফি বলেছিলেন, সব সময়ইতো বলি ক্রিকেট নিয়ে থাকবো। আপাতত এটাই আমার কাজ। সংসদ শুরু হয়েছে। নিউজিল্যান্ড যাওয়ার আগে যে কয়দিন সুযোগ পাবো অধিবেশনে যোগ দিবো। রাজনীতি কেবল শুরু করেছি। ধীরে ধীরে এসে অভ্যস্ত হয়ে উঠবো।’


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত