আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণগণনা শুরু

বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণগণনা শুরু

৩০ মে পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। মাসের হিসেবে আর কয়েকটি মাস বাকি। তবে দিনের হিসেবে বাকি মাত্র ১০০ দিন। ওয়ানডে বিশ্বকাপের এই ১০০ দিনের ক্ষণগণনা আজ মঙ্গলবার থেকে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে নেলসন কলামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেখানে একটি বিশাল আকৃতির স্ট্যাম্প বানানো হয়েছে। যার মিডেল স্ট্যাম্প বানানো হয়েছে ট্রাফালগার স্কয়ারের মনুমেন্টটিকে। সামনে রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফিটি। এখান থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের কাউন্টডাউন ও শেষ ১০০ দিনের সফর।

ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রিকেট, বিশ্ব ক্রীড়া, মিডিয়া ও বিনোদনের আলোচিত ও খ্যাতিমান ব্যক্তিবর্গ। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের ক্রীড়া মন্ত্রী মিমস ডাভিস, স্যার অ্যালিস্টার কুক, জেমস অ্যান্ডারসন, দুইবারের বিশ্বকাপ জয়ী ক্লাইভ লয়োড, বিশ্বকাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্থি, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, সেলিব্রেটি হ্যারি জুড ও ক্রিস হিউজেস।

এ বিষয়ে বিশ্বকাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্থি বলেছেন, ‘বিশ্বকাপ এখন ছোঁয়া দূরত্বে। ট্রাফালগার স্কয়ারে টুর্নামেন্টের ১০০ দিনকে স্মরণীয় করে রাখতে যে আয়োজন সেটা দেখে দারুণ লাগছে। এসব আয়োজন আসলে টুর্নামেন্টটিকে স্থানীয় এবং বিশ্বব্যাপী ক্রিকেট ভক্ত-সমর্থকদের চোখের সামনে নিয়ে আসে।এটা আসলে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আমাদের যে প্রচেষ্টা সেটার অংশ। আশা করছি ১০০ দিনে ট্রফিটি খেলোয়াড়, ক্রিকেট ভক্ত, দর্শকদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ উদ্দীপনা ছড়াবে। এই ১০০ দিনে ট্রফির সঙ্গে আমরাও দারুণ দারুণ জায়গায় যেতে পারব। স্মরণীয় ও আকর্ষণীয় নানা স্থান দেখব। ইংল্যান্ড ও ওয়েলসের মিলিয়ন মিলিয়ন মানুষকে বিশ্বকাপের উৎসবে সামিল করতে পারব।’

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘বিশ্বকাপ মাঠে গড়ানোর মধ্য দিয়ে আমাদের বছরের পর বছর ধরে করা পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হয়। তবে মূল উত্তেজনাটা ছড়ায় বিশ্বকাপ শুরু হওয়ার আগের ১০০ দিনে। আশা করছি আগামী ১০০ দিনে ক্রিকেট বিশ্বের কোটি কোটি সমর্থকদের উৎসবে সামিল করবে এই ক্ষণগণনা ও ট্রফির সফর। যেটা ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থান ঘুরে বেড়াবে।’

আবারো ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেটপ্রেমী, নতুন প্রজন্ম বিশ্বের তারকা ক্রিকেটারদের খেলা দেখতে পারবে ঘরের মাঠে। তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখরিত হবে নানান ভেন্যু ও স্থান। ১৪ জুলাই বিজয়ী দলের অধিনায়ক উঁচিয়ে ধরবেন বিশ্বকাপের ট্রফি।তার আগে ১০০ দিনের ক্ষণগণার সময়ে ট্রফিটি ইংল্যান্ড এবং ওয়েলসের ১১৫টি লোকেশন ঘুরবে। যেখানে ক্রিকেট ভক্তরা সুযোগ পাবে ট্রফিটিকে কাছ থেকে দেখার। ট্রফির সঙ্গে ছবি তোলার। ১০০ দিনের সফর শেষে ট্রফিটি ফিরে আসবে লন্ডনে। যেখানে ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের।

ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ানকে ১০০ দিনের ট্রফি ট্যুরের অ্যাম্বাসেডর করা হয়েছে। তিনি বলেছেন, ‘ট্রফি ট্যুরের অংশ হতে পেরে আমি গর্বিত। এই সফরের মাধ্যমে দেশের আনাচে-কানাচের ক্রিকেট ভক্ত ও সমর্থকদের মধ্যে বিশ্বকাপের যে আমেজ সেটা ছড়িয়ে দিব। টুর্নামেন্টকে ঘিরে তাদের যে উৎসাহ-উদ্দীপনা সেটা আরো বাড়িয়ে দিব। এই গ্রীষ্মের সময়টি ইংল্যান্ড-ওয়েলস এবং বিশ্বব্যাপী খুবই উত্তেজনাকর হবে। আর সেটা শুরু হল বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণার মধ্য দিয়ে।’

এর আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ট্রফিটি ওমান, যুক্তরাষ্ট্র, জ্যামাইকা, বার্বাডোজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা, নাইজেরিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি ঘুরে এসেছে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত