আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

৫০ মিলিয়নে রিয়ালে ব্রাজিলের মিলিতো

৫০ মিলিয়নে রিয়ালে ব্রাজিলের মিলিতো

রিয়াল মাদ্রিদ আজ জানিয়েছে যে তারা ৫০ মিলিয়ন ইউরোতে পর্তুগালের ক্লাব পোর্তোর সেন্টার ব্যাক এদার মিলিতোকে চুক্তিবদ্ধ করেছে। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত তিনি রিয়ালে থাকবেন।

এ বিষয়ে রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও পোর্ত এদার মিলিতো এর ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী মিলিতো পরবর্তী ছয় মৌসুম (২০২৫ সালের জুন) রিয়ালে থাকবেন।’

অবশ্য মিলিতোকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ বেশ তোড়জোড় করেছে। সে কারণে দ্রুতই চুক্তিটি হয়েছে। দলে ভেড়ানোর পর মিলিতোর বাইআউট ক্লজ ২৫ শতাংশ বেড়ে হবে ৭৫ মিলিয়ন ইউরো।

২১ বছর বয়সী এই তারকা পর্তুগালের ক্লাব পোর্তোর হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পারফরম্যান্স করে নজর কেড়েছেন। ২০১৮ সালে তাকে সাও পাওলো থেকে দলে ভিড়িয়েছে পোর্তো। পেপের পাশাপাশি ইতিমধ্যে পোর্তোর হয়ে ৩৪ ম্যাচ খেলেছেন মিলিতো। পর্তুগালে এক মৌসুম কাটাতে না কাটাতেই তাকে দলে টেনে নিল রিয়াল।

রক্ষণভাগের এই খেলোয়াড়ের ফুটবল নৈপূণ্য ও ব্যক্তিত্ব তাকে রিয়ালের মতো ক্লাবে নিয়ে এসেছে। তার আগমণে অবশ্য কপাল পুড়তে যাচ্ছে জেসাস ভালেজোর। হয়তো লোনে তাকে কোথাও পাঠাবে রিয়াল। আবার রেখেও দিতে পারে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত