আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

প্রথমবারের মত ওয়াশিংটনে বাংলার ঐতিহ্যবাহী ‘বলী খেলা’ আয়োজন

প্রথমবারের মত ওয়াশিংটনে বাংলার ঐতিহ্যবাহী ‘বলী খেলা’ আয়োজন

ওয়াশিংটন: এই প্রথমবারের মত প্রবাসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী ’বলী খেলা। বাঙালির প্রানের উৎসব বৈশাখী মেলাকে ঘিরে এই ’বলী খেলা’র আয়োজন সাজিয়েছে ওয়াশিংটনের সাংস্কৃতিক সংগঠন ”ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী (ডিএমভি)। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সংগঠনের দুই প্রধান আকতার হোসাইন ও বোরহান আহমেদ।খবর বাপসনিঊজ ।বলীখেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রতিবছরের ১২ই বৈশাখে অনুষ্ঠিত হয়।এই খেলায় অংশগ্রহনকারীদেরকে বলা হয় বলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলীখেলা নামে পরিচিত। ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলী খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলীখেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমন্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘী ময়দানের আশে পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয় এবং এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা।

এবারে দেশের সাথে তাল মিলিয়ে ওয়াশিংটনের মাটিতেও আয়োজন করা হয়েছে ’বলী খেলা’র। আগামী ৬ এপ্রিল শনিবার ভার্জিনিয়ার ম্যাশন ডিষ্ট্রিক পার্ক, ৬৬২১ কলম্বিয়া পাইক, আনানডেল, ভার্জিনিয়া ২২০০৩ এ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী (ডিএমভি) আয়োজিত বৈশাখী মেলায় এই আকর্ষনীয় বলী খেলা অনুষ্ঠিত হবে। বলী খেলায় অংশগ্রহনে ইচ্ছুক বলীদেরকে আকতার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯ এবং বোরহান আহমেদ ২০২-৭১৪-৭০৩৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রত্যেক বলীদের জন্য মেলায় থাকবে আকর্ষনীয় পুরস্কার।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সহ আমন্ত্রীত শিল্পীরা নাচ গান ও সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে পান্তা ইলিশ ভর্তা সহ নানা রকমের শাড়ী চুড়ি খেলনা সহ নানা ধরনের খাবারের ষ্টলে থাকবে ভরপুর। অনুষ্ঠানে থাকবে আকর্ষনীয় র‌্যাফেল ড্র পুরস্কার। প্রতি বছরের ন্যায় ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী আয়োজিত এই বৈশাখী মেলায় অংশগ্রহন করবার জন্য সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে। অনুষ্ঠানে কোন প্রবেশ মুল্য নাই। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আকতার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯, ও বোরহান আহমেদ ২০২-৭১৪-৭০৩৮ ’র সাথে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর হিসাবে আছে একাত্তর ফাউন্ডেশন এর কবির পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী, গোল্ড স্পন্সর ডাটাগ্রুপ, বেঙ্গল কাবাব, ডাটা এন টেক, প্যানঅ্যাম কন্সট্রাকসন, ও পিপল এন্ড টেক। এছাড়াও অনুষ্ঠানের স্পন্সর হিসবে আছে পার্টনার রিয়েলষ্টেট রাজিব হক, রিয়েলটর নাজির নাজির উল্ল্যা, রিয়েলটর উৎপল সাহা, রিয়েলটর দিলাল আহমেদ, কমনওয়েলথ মর্টগেজ, দেশী বাজার, কাবাব কিং, হোম টাউন প্রপার্টিজ লিমিটেড, অলষ্টেট মোহাম্মদ আলী, ফেয়ারওয়ে মর্টগেজ, জিআই রাসেল, প্যানএম কর্পোরেশন, এসসিফিন, আরটিএস ট্যাক্স, খামারবাড়ী নিউইয়র্ক। অনুষ্ঠানের টেলিভিশন মিডিয়া পার্টনার হিসাবে আছে এনটিভি, অনলাইন মিডিয়া পার্টনার ওয়াশিংটন বাংলা ডট কম, ডিজিটাল পার্টনার আনন্দী ফটোগ্রাফী, সোস্যাল মিডিয়া পার্টনার কিরনটিভি, বিডিঅন ইত্যাদি।

শেয়ার করুন

পাঠকের মতামত