আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বিয়ে করছেন তিন টাইগার ক্রিকেটার

বিয়ে করছেন তিন টাইগার ক্রিকেটার

ক্রাইস্টচার্চের ঘটনা পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পরিবারকে বেশি সময় দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ফাঁকে এবার পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।

কিছুদিন আগে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন সাব্বির রহমান। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের তিন ‘ম’। তারা হলেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। তিন তারকার বিয়ে নিয়ে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা।

সবার আগে মিরাজ:
বয়সে বাকি দুইজনের চেয়ে কিছুটা ছোট হলেও আগে বিয়ে করছেন মিরাজ। আজই বিয়ে করছেন টাইগার এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ দেশে ফিরে আক্দটা সেরে ফেলার কথা জানিয়েছিলেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেকদিন ধরেই অপেক্ষায় থাকলেও বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতির সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্দ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’


কালকে বিয়ে মুস্তাফিজের :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড থেকে ঢাকা ফিরে বিয়ের জন্য কেনাকাটা করে গ্রামে গেছেন এ কাটারমাস্টার। কনে শিমু মুস্তাফিজের মামাতো বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। মুস্তাফিজের বিয়ের ব্যাপারে জানতে চাইলে তার বড় ভাই মোখলেসুর রহমান পল্টু বলেন, ‘শুক্রবার আকদ হবে। কেবলমাত্র খুব কাছের কিছু মানুষকে নিয়ে এ ঘরোয়া পরিবেশে আকদ আয়োজন করবো। পরে বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।'


মুমিনুলের বিয়ে ১৯ এপ্রিল:
বিয়ের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। তবে আনুষ্ঠানিক তারিখটা গতকাল জানিয়েছেন তিনি। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত