আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকেটপাগল অলফত আলীর কাণ্ড

ক্রিকেটপাগল অলফত আলীর কাণ্ড

গরু জবাই করে . . .

বাংলাদেশ ক্রিকেট দলের জেতার আনন্দে শুধু হাতে তালি দিয়েই ক্ষান্ত থাকেননি নরসিংদীর বেলাব উপজেলার অলফত আলী। মঙ্গলবার গরু জবাই করে এক হাজার মানুষের ভূরিভোজ দিয়েছেন তিনি। ক্রিকেটপাগল অলফতের এ কাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলফত বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামের মধু মিয়ার ছেলে। ছোটবেলা থেকেই ক্রিকেটঅন্তপ্রাণ অলফত আলী। গত সোমবার স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে শত শত মানুষের সঙ্গে টিভিতে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখছিলেন তিনি। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ক্রিকেটপাগল অলফত আবেগে আপ্লুত হয়ে পরদিন মঙ্গলবার গরু জবাই করে এক হাজার মানুষের ভূরিভোজের ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে অলফত আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়েবাড়ির মতোই অনেক মানুষের সমাগম। চলছে অতিথি আপ্যায়ন ও রান্না। খাওয়ার পর্ব শেষে মোটরসাইকেলবহর নিয়ে এলাকাবাসী বের করে বিজয় মিছিল। এতো টাকা খরচ কেন? উত্তরে অলফত আলীর স্বভাবসুলভ জবাব, 'আমি বাঙালি। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় আমি অত্যন্ত খুশি। তাই ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনে অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১ লাখ টাকা ব্যয় করে এলাকার গরিব মানুষকে বিরিয়ানি খাওয়ালাম।' দেশবাসীর কাছে অলফতের প্রত্যাশা, তারা যেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করেন। বাংলাদেশ দল আরও জয় ছিনিয়ে আনুক। 

শেয়ার করুন

পাঠকের মতামত